ছবি সংগৃহীত
শিক্ষা

১৯ মাস পর খুলছে জাককানইবির হল

করোনাভাইরাস মহামারিতে দীর্ঘ ১৯ মাসের বেশি সময় বন্ধ থাকার পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীদের জন্যে অগ্নি-বীণা ও দোলন-চাঁপা আবাসিক হল দুটি আগামীকাল (২৫ অক্টোবর) খুলছে।

তবে আবাসিক হলে উঠতে শিক্ষার্থীদের কমপক্ষে এক ডোজ করোনার টিকার গ্রহণ করতে হবে। শিক্ষার্থীদের হলে উঠাতে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের এই দুটি হল খোলার পর থেকে শিক্ষার্থীদের জন্যে সরাসরি একাডেমিক ক্লাস শুরু করতে স্ব-স্ব বিভাগকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) রাতে এসব কথা জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হুমায়ুন কবীর।

রেজিস্ট্রার বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে দীর্ঘ সময় হল বন্ধ থাকার পর শিক্ষার্থীদের হলে উঠাতে পারাটা আমাদের জন্যে খুশির বিষয়।

এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সংখ্যা প্রায় সাড়ে ৭ হাজার। বিপরীতে এখন পর্যন্ত ছেলেদের জন্যে অগ্নি-বীণা ও মেয়েদের জন্যে দোলন-চাঁপা নামের দুটি হল চালু রয়েছে যেখানে আসন সংখ্যা ৪ শত ২৮ টি।

রেজিস্ট্রার আরও জানান, ২৫ অক্টোবরের পরে থেকে বিভাগগুলো তাদের বিভাগীয় কমিটির সিদ্ধান্তের আলোকে সরাসরি শিক্ষার্থীদের ক্লাস নিতে পারবে।

উল্লেখ্য, এই বিশ্ববিদ্যালয়ে আরও দুটি হল চালুর শেষ মূহুর্তের কাজ চলছে। তথ্যমতে, নতুন হল দুটিতে প্রায় ২৫০০ শিক্ষার্থী আবাসন সুবিধা পাবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা