শিক্ষা

রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশ হয়েছে। রোববার (১০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে কলা অনুষদ এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনটি গ্রুপ থেকে তিন হাজার জন করে মোট নয় হাজার জনের ফলাফল প্রকাশ হয়েছে। এই তালিকায় থাকা শিক্ষার্থীদের আগামী ১৩ অক্টোবর থেকে ১৬ অক্টোবরের মধ্যে অনলাইনে বিভাগ পছন্দক্রম পূরণ করতে হবে।

কোনও ভর্তিচ্ছু নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম পূরণ করতে না পারলে ‘এ’ ইউনিটে তার প্রার্থিতা বাতিল হবে। ‘এ’ ইউনিটের কোনও বিভাগে ভর্তির আর কোন সুযোগ থাকবে না। এছাড়া বিভিন্ন কোটায় আবেদনকারী পরীক্ষার্থীরা ন্যূনতম ৪০ পেয়েছে, তারা ১৩ থেকে ১৬ অক্টোবর বিভাগ পছন্দের অনলাইন আবেদনে সম্পন্ন করতে পারবেন।

গ্রুপ-১ থেকে মেধাক্রম অনুসারে প্রথম এক হাজার ৫০০ জন, গ্রুপ-২ থেকে প্রথম এক হাজার ৫০০ জন এবং গ্রুপ-৩ থেকে প্রথম এক হাজার ৫০০ জন পর্যন্ত পরীক্ষার্থীদের সাক্ষাৎকার ১৮ অক্টোবর সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

গ্রুপ-১ থেকে মেধাক্রম ১ হাজার ৫০১ থেকে ৩ হাজার, গ্রুপ-২ থেকে ১ হাজার ৫০১ থেকে ৩ হাজার এবং গ্রুপ-৩ থেকে ১ হাজার ৫০১ থেকে ৩ হাজার পর্যন্ত পরীক্ষার্থীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া পোষ্য কোটার সাক্ষাৎকার ১৯ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা