ঢাকা বিশ্ববিদ্যালয়
শিক্ষা

খুললো ঢাবির হল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর জন্য আবাসিক হল খুলছে আজ। এর আগে শুধু স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের হলে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিলো।

যেসব শিক্ষার্থী অন্তত ‘কোভিড-১৯’-এর প্রথম ডোজ টিকা নিয়েছেন তারা হলের বৈধ পরিচয়পত্র দেখিয়ে আজ রোববার (১০ অক্টোবর) সকাল ৮টা থেকে হলে প্রবেশ করতে পারবেন।

এদিকে স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের পর এবার অনার্স ১ম বর্ষ, ২য় বর্ষ ও ৩য় বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে হল প্রশাসন।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে ২০২০ সালের মার্চে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে শ্রেণি কার্যক্রম এবং আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়।

এরপর স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের পরীক্ষার জন্য এ বছরের ১৩ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের হল খোলার সিদ্ধান্ত নেয় একাডেমিক কাউন্সিল। যদিও করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে পরে ওই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। ৫ অক্টোবর থেকে স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দেওয়া হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা