শিক্ষা
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রোববার ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

সান নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে রোববার (১০ অক্টোবর) দুপুরে।

শনিবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণ কমিটির কো-অর্ডিনেটর ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. একরামুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক একরামুল হামিদ বলেন, বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল দুপুরের পরপরই প্রকাশ করা হবে। প্রকাশিত ফলাফলে যারা পাশ করেছেন এবং ফেল করেছেন উভয়ই তার প্রাপ্ত নম্বর দেখার সুযোগ পাবেন।

তিনি বলেন,কেবলমাত্র তাদেরই মেরিট পজিশন দেয়া হবে যারা ভর্তি পরীক্ষায় যারা ৪০ শতাংশের বেশি নম্বর পাবেন। ৪০ শতাংশের নিচে নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের মেরিট পজিশন দেয়া হবে না।

এর আগে, গত ৪ অক্টোবর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন শিফটে নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৪ হাজার ১৮৮ জন। এরমধ্যে উপস্থিত ছিলেন ৩৩ হাজার ৪৪৭ জন। অনুপস্থিত ছিলেন ১০ হাজার ৭৪১ জন ভর্তিচ্ছু।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা