শিক্ষা

পরীক্ষায় কোন নেতিবাচক খবর নেই

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এখন পর্যন্ত কোনো নেতিবাচক খবর নেই বলে দাবি করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

শনিবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের দুটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ দাবি করেন।

উপাচার্য বলেন, এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কোনো নেতিবাচক খবর নেই। এমন খবর থাকলে আপনাদের (সাংবাদিক) মাধ্যমেই আমরা সবার প্রথমে জানতে পারি। একটি গ্রহণযোগ্য পরীক্ষা আয়োজনের জন্য আনুষঙ্গিক উপাদান হিসেবে আপনাদের ভূমিকা অন্যতম। আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আমাদের সহকর্মীবৃন্দ, উপাচার্যবৃন্দ এবং ডিনবৃন্দও আমাদের আন্তরিকতার সাথে সহযোগিতা করেছেন। ফলশ্রুতিতে সম্মিলিত আন্তরিক প্রয়াসের ফলে কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

তিনি বলেন, প্রশ্নের গুণগতমান নিয়ে শিক্ষার্থীরা ইতিবাচক মনোভাব পোষণ করেছে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষা ব্যবস্থাপনার বিষয়টি প্রতিপালিত হয়েছে। সবকিছু মিলে সার্বিকভাবে সুন্দর ব্যবস্থাপনার মধ্য দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একটি গ্রহণযোগ্য, বিশ্বস্ত এবং সর্বমহলে প্রশংসিত পরীক্ষা আয়োজনের জন্য এভাবে সকলের সদয় সহযোগিতা প্রয়োজন।

উপাচার্য বলেন, এ বছর আমরা প্রথমবারের মতো ক্যাম্পাসের বাইরেও দেশের বিভাগীয় সাতটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিচ্ছি। এটি আমাদের জন্য চ্যালেঞ্জ হলেও গ্রহণযোগ্য, ভালো একটি পরীক্ষার জন্য যে অনুকূল পরিবেশ এবং প্রস্তুতি থাকতে হয় সবগুলোই এখানে উপস্থিত আছে। পরীক্ষাগুলো অত্যন্ত সুন্দর ও শৃঙ্খলার সাথে অনুষ্ঠিত হচ্ছে। কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতকের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়। এবারের ‘চ’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ১৫ হাজার ৪৯৬ জন। আর মোট আসন সংখ্যা ১৩৫টি। সেক্ষেত্রে এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়েছেন ১১৪ জন।

উল্লেখ্য, আগামী ২২ অক্টোবর ব্যবসায় শিক্ষা অনুষদ (গ ইউনিট), ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদের (ঘ ইউনিট) পরীক্ষার মাধ্যমে শেষ হবে এবারের ঢাবির ভর্তি পরীক্ষা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা