ফাইল ফটো
শিক্ষা

শিক্ষার্থীদের ক্ষতি পোষানোর আহ্বান

সাননিউজ ডেস্ক: করোনার সময়ে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়ার কার্যকর উদ্যোগ গ্রহণের সুপারিশ করেছেন বিশিষ্টজনরা। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২১ উপলক্ষে শনিবার (৯ অক্টোবর) বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুল আয়েজিত ওয়েবিনারে বক্তারা এ আহ্বান জানান।

ঘাসফুল চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ড. মনজুর-উল-আমিন চৌধুরীর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য এরোমা দত্ত, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব ও ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. আবদুল করিম, ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী আইসিডিডিআরবির মিউকোসাল ইমোনোলজি এন্ড ভ্যাকসিনোলজি ইউনিটের প্রধান ড. ফেরদৌসী কাদরী, ঘাসফুলের প্রধান উপদেষ্টা ডা. সাদিয়া আফরোজ চৌধুরী, সাবেক সচিব ও ঘাসফুল সাধারণ পরিষদ সদস্য মাফরুহা সুলতানা এবং ঘাসফুলের সিইও আফতাবুর রহমান জাফরী, বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনের পরিচালক ড. নায়লা জামান খান, সিনেসিস হেলথ এবং স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ডা. নিজামউদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

জাতীয় সংসদ সদস্য এরোমা দত্ত তার বক্তব্যে বলেন, দেশের উন্নয়নে একজন মানুষ কেবলমাত্র নিজেদের কাজের দায়িত্ব থেকে নয়, সামাজিক দায়িত্ববোধ থেকে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠির জন্য কাজ করতে হবে। তিনি কর্পোরেট সোস্যাল রেসপনসিবিলিটির মাধ্যমে শিশু অধিকার ও শিশু সুরক্ষায় আরও কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. আবদুল করিম বলেন, শিশুর সুরক্ষায় বিশ্ব এবং রাষ্ট্র সবাইকে একযোগে কাজ করতে হবে। স্কুলে মূলশিক্ষার পাশাপাশি সৃজনশীল শিক্ষার গুরুত্ব দিতে হবে। দেশে শিশু সুরক্ষার আইন রয়েছে এবং তার যথাযথ বাস্তবায়ন জরুরি বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে ড. ফেরদৌসী কাদরী বলেন, বাংলাদেশে টিকা নেওয়া পর শিশু ও মাতৃ মৃত্যুহার কমেছে। তবে রোগের প্রকোপ বেড়েছে। প্রযুক্তিগত উপকরণের অভাবে শিশুদের দ্রুত রোগনির্ণয় অনেকক্ষেত্রে ব্যাহত হচ্ছে বলে তিনি মনে করেন।

ঘাসফুলের প্রধান উপদেষ্টা ডা. সাদিয়া আফরোজ চৌধুরী বলেন, করোনায় মানুষের আয় কমেছে, যার প্রভাব পড়ছে শিশুদের উপর। বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনের পরিচালক ড. নায়লা জামান খান তাঁর বক্তব্যে বলেন, শিশু বিকাশ কেন্দ্রে শিশুদের স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যের ৮০ শতাংশ সমস্যা সমাধানে কাজ করছে। এটা পর্যাপ্ত নয়, দরিদ্র জনগোষ্ঠির উন্নয়নে শিশু বিকাশ কেন্দ্রের মাধ্যমে আরও কাজ করতে হবে।

অনুষ্ঠানে শিশুদের পরাণ-ঘাসফুলের শিশু বিষয়ক কার্যক্রমের ওপর ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা