শিক্ষা

ঢাবির হল খোলার তথ্য সঠিক নয়

নিজস্ব প্রতিবেদন, ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাবির হল খোলার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি অধ্যাপক ড. আবদুল বাছির। একই সময় তিনি এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল ও একাডেমিক কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রভোস্ট কমিটি সিদ্ধান্ত নেয়। যার সভা আজ (২৪ আগস্ট) অনুষ্ঠিত হবে। সেখানে সিদ্ধান্ত হলে তা সিন্ডিকেটে পাঠানো হবে, সেখানে চূড়ান্ত হবে। হল খোলার সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলে নেওয়া হয় না বলেও জানান অধ্যাপক ড. আবদুল বাছির।

জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাবির হল ১২ সেপ্টেম্বর ও ১৯ সেপ্টেম্বর একাডেমিক কার্যক্রম শুরুর তথ্য প্রচার করছেন শিক্ষার্থীরা।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা