শিক্ষা

শিক্ষক নিবন্ধনের স্থগিত ভাইভা শুরু

নিজস্ব প্রতিবেদক: প্রার্থীদের অভিযোগ, নিবন্ধন ইতিহাসে সবচেয়ে অবহেলিত ব্যাচ হচ্ছে ১৬তম শিক্ষক নিবন্ধনধারীরা। এই ব্যাচের পরীক্ষা কার্যক্রম প্রায় তিন বছর ধরে চলমান রয়েছে। করোনাভাইরাস মহামারির কারণে পাঁচ মাস স্থগিত থাকার পর আবার শুরু হয়েছে ১৬তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা (ভাইভা)।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। করোনা নিয়ন্ত্রণে সরকার ঘোষিত নানা বিধিনিষেধের কারণে গত ৩ এপ্রিল ভাইভা স্থগিত ঘোষণা করে এনটিআরসিএ।

প্রার্থীদের অভিযোগ, নিবন্ধন ইতিহাসে সবচেয়ে অবহেলিত ব্যাচ হচ্ছে ১৬তম শিক্ষক নিবন্ধনধারীরা। এই ব্যাচের পরীক্ষা কার্যক্রম প্রায় তিন বছর ধরে চলমান রয়েছে।

বিধিনিষেধ এবং করোনা পরিস্থিতির অবনতির কারণে আট মাস পার হয়ে গেলেও ভাইভা পরীক্ষা শেষ করতে পারেনি এনটিআরসিএ।

১৬তম ব্যাচের বিজ্ঞপ্তি দেয়া হয় ২০১৯ সালের ২৩ মে। প্রিলিমিনারি পরীক্ষা হয় ওই বছরের ৩০ আগস্ট, ফল প্রকাশ করা হয় ৩০ সেপ্টেম্বর। লিখিত পরীক্ষা হয় ১৫ ও ১৬ নভেম্বর।

সর্বোচ্চ দুই মাসের মধ্যে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের কথা থাকলেও ফল প্রকাশ করা হয় এক বছর পর ২০২০ সালের ১১ অক্টোবর। এরপর ২ ডিসেম্বর ভাইভা নেয়া শুরু হয়।

করোনার কারণে দেশে বিধিনিষেধ ঘোষণা করা হলে মাত্র সাত দিনের ভাইভা বাকি থাকতে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।

চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী (১-১৬তম) পরিবার’ কমিটির মুখপাত্র মো. ইকবাল হাসান বলেন, ‘এনটিআরসিএ চেয়ারম্যানের সঙ্গে দেখা করে দ্রুত সময়ের মধ্যে ১৬তম নিবন্ধনের ভাইভা শেষ করার দাবি জানিয়েছিলাম। ভাইভা শুরু করেছেন এ জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। তবে দ্রুত সময়ের মধ্যে অবহেলিত এ ব্যাচের ফলাফল দেয়ার দাবি জানাচ্ছি।

একই কমিটির সভাপতি এম এ আলম বলেন, আমাদের অনেকেরই বয়স ৩৫ বছরের বেশি হয়ে যাচ্ছে। অনেকেরই বয়স ভাইভা দেয়ার আগেই ৩৫ এর বেশি হয়ে গেছে। তাই দ্রুত সময়ের মধ্যে ভাইভার ফল প্রকাশ করে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

৮ দফা দাবিতে রংপুর অভিমুখে ১১ দলের লংমার্চ

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা