শিক্ষা

করোনায় সাবেক উপাচার্য মুস্তাহিদুর রহমানের মৃত্যু

নিজিস্ব প্রতিবেদক: প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান মারা গেছেন।

শুক্রবার (২০ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান তার মেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের শিক্ষক অধ্যাপক তাসমিনা রহমান।

তিনি বলেন, গত ৪ অগাস্ট বাবার করোনাভাইরাসের পজিটিভ হলে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দুই দিন আগে অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

মুস্তাহিদুর রহমানের বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। ঢাকার বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। তিনি ওই বিভাগের চেয়ারম্যানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। পরে অধ্যাপক হিসেবে অর্থনীতি বিভাগ থেকে অবসর নেন। জাতীয়তাবাদী পেশাজীবী সংগঠন এবং ‘সম্মিলিত পেশাজীবী পরিষদ’ এর সদস্য ছিলেন খন্দকার মুস্তাহিদুর রহমান। তার মৃত্যুতে বিএনপির শীর্ষ নেতাদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামও সাবেক উপাচার্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা