শিক্ষা

বাংলাদেশ-নেদারল্যান্ড ছবি-ভিডিও প্রতিযোগিতা শুরু ৩০ অক্টোবর

কূটনৈতিক প্রতিবেদক: নেদারল্যান্ডের হেগস্থ বাংলাদেশ দূতাবাস, দেশটির শীর্ষস্থানীয় ডাচ পানি সংক্রান্ত ইনস্টটিউিশন (Daltares)র সাথে যৌথভাবে বাংলাদেশ এবং নেদারল্যান্ড-এর মধ্যে “Bangladesh@50 The Water Story” শীর্ষক একটি ছবি ও ভিডিও তৈরি প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে। প্রতিযোগিতাটি ৩০ অক্টোবর শুরু হবে।

বাংলাদেশ-নেদারল্যান্ড কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে (২০২২ সালে) দুই দেশের মানুষের মধ্যে “বন্ধুত্ব উদযাপন” করার অংশ হিসেবে দূতাবাস এই প্রতিযোগিতার আয়োজন করছে। বাংলাদেশ এবং নেদারল্যান্ড উভয়ই সক্রিয় ব-দ্বীপ যেখানে মানুষের কাছে পানি নিয়ে অনেক গল্প বলার আছে।

২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর এবং ২০২২ সালে নেদারল্যান্ডের সাথে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি। এই মাইলফলক দুটি সামনে রেখে বাংলাদেশ এবং ডাচ জনগণের সম্বিলিত আশা-আকাঙ্ক্ষা এবং উদ্ভাবনকে তুলে ধরার জন্য পানিকে একটি সার্বজনীন উদযাপনের উপাদান হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ছবি ও ভিডিও প্রতিযোগিতার বিষয়বস্তু হল- ক. স্থল ও পানিতে বসবাস (বাংলাদেশে) খ. অনুপ্রাণিত মানুষ ও পানি (বাংলাদেশে) এবং গ) সমৃদ্ধ অর্থনীতি এবং পানি (বাংলাদেশে)।

প্রতিযোগিতাটি কিশোর, অপেশাদার, পেশাদার চিত্রগ্রাহকসহ সকল বাংলাদেশিদের জন্য উন্মুক্ত। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য একটি গ্রান্ড পুরস্কার ও নয়টি থিম পুরস্কার থাকবে।

বিজয়ী ছবিগুলো ২০২২ সালের প্রথম দিকে একটি ফটো-বুকে ও প্রদর্শনীতে উপস্থাপন করা হবে।

প্রতিযোগিতার বিস্তারিত তথ্যাদি এখানে পাওয়া যাবে- http://www.photocontestbangladesh.com/

যেকোন আগ্রহী বাংলাদেশি ৩০ অক্টোবর ২০২১ এর মধ্যে লিঙ্কটি ক্লিক করে ওয়েব পোর্টালে ছবি ও ভিডিও জমা দিতে পারবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা