শিক্ষা

বুয়েটে ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) তিতুমীর হলের লাইব্রেরীতে 'মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্নার' স্থাপন করা হয়েছে।

এর উদ্বোধন করেন অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার, উপাচার্য, বুয়েট। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আব্দুল জব্বার খান, উপ-উপাচার্য, বুয়েট, অধ্যাপক ড. মিজানুর রহমান, পরিচালক, ছাত্রকল্যাণ পরিদপ্তর, অধ্যাপক ড. জীবন পোদ্দার, প্রভোস্ট, তিতুমীর হল, সহকারী প্রভোস্টসহ উক্ত হলের সকল কর্মকর্তা ও সদস্যরা।

মুক্তিযুদ্বের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার সৃষ্টিতে ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের পুনর্গঠনে বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু’র অনন্য অবদান যেন আমাদের প্রজন্মের কাছে সমুজ্জ্বল থাকে সেই লক্ষ্য থেকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্নার-এ মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

র‌্যাপার থেকে প্রধানমন্ত্রী হওয়া বালেন শাহর নয়া কূটনীতি

এক ঝলকে বালেন শাহর নয়া কূটনীতি ও ভারত সফর

দুবলার চরে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু

বঙ্গোপসাগরের পাড়ে সুন্দরবনের দুবলার চরে শুরু হলো ত...

পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনা ফাঁস হওয়ার...

প্রধানমন্ত্রী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ আসছেন

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী কুস্তিখেলাসহ ‘কান্ট্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা