শিক্ষা

ঢাবির সাবেক অধ্যাপকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) সাবেক পরিচালক অধ্যাপক মো. আবু হামিদ লতিফ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার ভোরে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন একই বিভাগের অধ্যাপক মো. আব্দুস সালাম।

মৃত্যুকালে তার বয়ষ হয়েছিলো ৮৬ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন তিনি।

অধ্যাপক সালাম বলেন, সোমবার দুপুর আড়াইটায় অধ্যাপক লতিফের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর প্রাঙ্গণে আনা হবে শ্রদ্ধা নিবেদনের জন্য। এরপর বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

বাংলাদেশে উপানুষ্ঠানিক শিক্ষার প্রসারে অধ্যাপক আবু হামিদ ছিলেন প্রথম সারির একজন। উপানুষ্ঠানিক শিক্ষা নিয়ে গবেষণামূলক বইও রয়েছে তার।

সাবেক এই শিক্ষকের মৃত্যুতে শোক জানিয়ে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, অধ্যাপক ড. মো. আবু হামিদ লতিফ ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও গবেষক। তিনি উপানুষ্ঠানিক শিক্ষার প্রাতিষ্ঠানিক রূপ দিতে অসাধারণ ভূমিকা রেখেছেন।

অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন এই গুণী শিক্ষক সর্বদা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতেন। তিনি ইউনেস্কোর শিক্ষা পরামর্শক ছিলেন। গবেষণা ও শিক্ষা বিস্তারে অনন্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা