শিক্ষা
জাতীয় শোক দিবস

ডুজার আলোকচিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক, ঢাবি : জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর দুর্লভ ও ঐতিহাসিক ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। রোববার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ‘সংবাদপত্রে মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধুর স্মৃতিগাঁথা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডুজার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবিরসহ সাংবাদিক সমিতির সদস্যরা।

আলোকচিত্র প্রদর্শনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ, পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ, বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন ছবি প্রদর্শন করা হয়।

আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনীতে অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, শোক দিবস উপলক্ষে অনেকেই বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে। তার মধ্যে সাংবাদিক সমিতির যে আয়োজন তা দলিলভিত্তিক ও ব্যতিক্রমধর্মী। এ আয়োজন সবার জন্য উন্মুক্ত হওয়ায় গণসম্পৃক্ততাও রয়েছে। ইতিহাস জানার জন্য এ ধরনের আয়োজন প্রশংসার দাবিদার। সংক্ষিপ্ত পরিসরে এ ধরনের চিত্র প্রদর্শনী গভীরভাবে আমাদের সামনে ইতিহাসকে তুলে ধরে।

উপাচার্য বঙ্গবন্ধুর দুর্লভ ও ঐতিহাসিক ছবি সংগ্রহ করে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজনকে অভিনব পদ্ধতিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের কৌশল আখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রশংসা করেন। বক্তব্য শেষে উপাচার্যসহ অন্যরা বঙ্গবন্ধুর দুর্লভ আলোকচিত্রগুলো ঘুরে দেখেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার শুরু থেকেই ত্রাণ কার্যক্রম চালি...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি !

আর্জেন্টিনার টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে লিওনেল মেসির ব্যক...

বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলার হওয়ার লড়াই, এগিয়ে কারা ? 

বিশ্বকাপের মঞ্চে ২১ বছরের কম বয়সী খেলোয়াড়দের পারফরম্যান্স, ব্যক্তিগত দক্ষতা এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা