শিক্ষা

ভর্তি আবেদনের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

সান নিউজ ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদনের সময়সীমা আগামী ১৪ আগস্টের পরিবর্তে ১৮ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। শনিবার (১৪ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়- বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে শিক্ষার্থীদের সুবিধার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় ১৮ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। নিম্নে উল্লিখিত বর্ধিত সময়সূচি অনুযায়ী আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions থেকে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০ টাকা কলেজ থেকে নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ে মাধ্যমে ১৯ আগস্টের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।

এতে আরও বলা হয়েছে, গত ১৯ জুলাইয়ে প্রকাশিত ভর্তি মূল বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন ক্লাস ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/admissions এর Prospectus (Honours)/Important Notice অপশন থেকে জানা যাবে। সংশ্লিষ্ট সবাইকে কোভিড-১৯ মহামারি সম্পর্কিত সব স্বাস্থ্যবিধি মেনে এ ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

প্রাথমিক আবেদনের বর্ধিত সময়সূচি:

১) অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ ও এর প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহের সর্বশেষ তারিখ ১৮ আগস্ট

২) প্রার্থীদের প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০ টাকা সংশ্লিষ্ট কলেজ থেকে নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দেওয়ার সর্বশেষ তারিখ ১৯ আগস্ট

৩) কলেজ থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন করার সর্বশেষ তারিখ ২১ আগস্ট

৪) কলেজ থেকে আবেদনকারী প্রার্থীদের প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ (প্রার্থী প্রতি ১৫০ টাকা হারে) সংশ্লিষ্ট খাতে (ভর্তি ফান্ড) যেকোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেয়ার তারিখ ২২ থেকে ২৬ আগস্ট।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

পরিচ্ছন্ন নগরের জন্য নাগরিক সচেতনতা জরুরি: মির্জা ফখরুল

পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ নয়, নাগরিকদের সক্রি...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

ঝালকাঠিতে নদীভাঙন এলাকা পরিদর্শনে ড. জিয়াউদ্দিন হায়দার  

ঝালকাঠি শহরের গুরুধাম এলাকার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্র...

বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার শুরু থেকেই ত্রাণ কার্যক্রম চালি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা