শিক্ষা

এসএসসি-এইচএসএসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট চলবে

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি-এইচএসএসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক মো. বেলাল হোসাইন। সোমবার (২৬ জুলাই) তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরিচালনা করতে হবে স্কুলগুলোকে। আর শিক্ষার্থীরা সুবিধাজনক সময়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবেন। তবে আগামী ২০২২ সালের এসএসসি-এইচএসএসি পরীক্ষার্থী ও মাধ্যমিক শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট আপাতত স্থগিত থাকবে।

তিনি বলেন, আমরা ২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থী ও ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করেছি। চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট চলবে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বিতরণ ও জমা নেয়ার কার্যক্রম পরিচালনা করতে সব স্কুলগুলোকে বলা হয়েছে।

তিনি আরও বলেন, লকডাউন এলাকায় শিক্ষার্থীদের সুবিধাজনক সময়ে অ্যাসাইনমেন্ট জমার নির্দেশনা দেয়া হয়েছিলো। সে নির্দেশনা বহাল থাকবে। শিক্ষার্থীদের কাছ থেকে সুবিধাজনক সময়ে অ্যাসাইনমেন্ট জমা নেবে স্কুলগুলো।

তবে অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঈদ পরবর্তীতে ২৬ জুলাই থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশের কথা থাকলেও তা এনসিটিবি থেকে হাতে পায়নি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। সংগ্রহ করে তা প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে। তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রস্তত রয়েছে।

সান নিউজ/এফএঅর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা