শিক্ষা

টিকা নি‌শ্চি‌তে বাঙলা ক‌লে‌জের শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ শুরু

ব‌াঙলা ক‌লেজ প্রতিবেদক: মরণব্যাধি করোনাভাইরাসের টিকা পেতে অনাবাসিক শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ শুরু ক‌রে‌ছে সরকা‌রি ব‌াঙলা ক‌লেজ প্রশাসন।

র‌বিবার (২৫ জুলাই) সরকা‌রি বাঙলা কলেজের অধ্যক্ষ প্র‌ফেসর ড. ফের‌দৌসী খান কর্তৃক স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে অনাবাসিক শিক্ষার্থীদের এই নির্দেশনা দেয়া হয়৷ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ টিকা দেয়ার লক্ষ্যে একাদশ শ্রে‌ণি (শিক্ষাবর্ষ:২০২০-২১), দ্বাদশ শ্রেণি (শিক্ষাবর্ষ: ২০১৯-২০), অনার্স ১ম বর্ষ (শিক্ষাবর্ষ: ২০১৯-২০), অনার্স ২য় বর্ষ (শিক্ষাবর্ষ: ২০১৮-১৯), অনার্স ৩য় বর্ষ (শিক্ষাবর্ষ: ২০১৭-১৮), অনার্স ৪র্থ বর্ষ (শিক্ষাবর্ষ: ২০১৬-১৭), অনার্স ৪র্থ বর্ষ (পুরাতন) (শিক্ষাবর্ষ: ২০১৫-১৬) এবং মাস্টার্স শেষ পর্ব (শিক্ষাবর্ষ: ২০১৭-১৮ এবং ২০১৮-১৯) ছাত্রদের আগামী ২৬ জুলাই থেকে ৩১ জুলাই তারিখের মধ্যে www.eshiksabd.com/bc ঠিকানায় ১৩ ডি‌জিট ক্লাস রোল ব্যবহার করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে৷

এক্ষেত্রে User Name: bcstudent এবং Password: bcstudent ব্যবহার করতে হবে৷

এছাড়াও বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের জন্মনিবন্ধন নম্বর (১৭ ডিজিট), একাদশ ও দ্বাদশ শ্রেণীর এসএস‌সি'র রে‌জি‌স্ট্রেশন নম্বার, ডিগ্র‌ি(পাস), অনার্স এবং মাস্টার্স শিক্ষার্থী‌দের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন নম্বর, মোবাইল নম্বর এবং যাদের জাতীয় পরিচয়পত্র নম্বর আছে তাদের জন্য জাতীয় পরিচয়পত্র নম্বর দি‌য়ে রেজি‌স্ট্রেশন ফরম পূরণ বাধ্যতামূলক করা হয়েছে৷

টিকা সনদ ছাড়া কোন শিক্ষার্থী শ্রেণীকক্ষে অবস্থান করতে পারবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়৷

এর আগে প্রথম ধা‌পে ১৭ জুলাই থে‌কে ১৯ জুলাই‌য়ের ম‌ধ্যে আবাসিক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ&rs...

টঙ্গীবাড়িতে অটোরিকশা ছাড়াতে ৫ লাখ টাকা দাবি, বাবা-ছেলেকে মামলায় ফাঁসানোর অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে থানা থেকে অটোরিকশা ছাড়িয়ে...

মাটিরাঙায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়...

আজ বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তান ও ভুটান

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপে আজ হাইভোল্টেজ দুটি ম...

অনিয়ম ও দুর্নীতির থাবায় সমবায় সমিতিগুলো নষ্ট হয়েছে : রাষ্ট্রপতি

ব্যাপক অনিয়ম ও দুর্নীতির বিষবাষ্পে দেশের সমবায়ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর কার্যকা...

প্রথম নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে জার্মানি

ইউরোপের প্রভাবশালী অর্থনৈতিক শক্তি জার্মানিতে রাজনৈতিক অঙ্গনে এক ঐতিহাসিক পরি...

বাড়ি ফেরার পথে মাদরাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে...

শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে ম্যাগাজিনভর্তি ৫...

মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন তথা কপ-৩১ এ অং...

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ভিডিও, আলোচনা-সমালোচনা শুরু

ভোলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা