শিক্ষা

করোনাকালেও সেশনজটমুক্ত নর্থ সাউথ

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারির মধ্যেও নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের সেমিস্টার শেষ করেছে রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি। পাশাপাশি শিক্ষার্থীদের সেমিস্টার ফি ছাড় ও অভিভাবকদের আর্থিক সহায়তা দেয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নর্থ সাউথ ইউনিভার্সিটির ইলেকট্রনিক অ্যান্ড টেলিকম ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী হাসান জাহিদ বলেন, ‘করোনায় বিশ্ববিদ্যালয় টানা বন্ধে আমাদের সংকটে পড়তে হয়নি। কারণ করোনা শুরুর পর অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে অনলাইনে ভালওভাবে ক্লাসই করতে পারছে না, সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী সফলভাবে শেষ করেছে পুরো সেমিস্টার। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর ২০ শতাংশ পর্যন্ত সেমিস্টার ফি মওকুফ করা হয়েছে। শিক্ষার্থীদের পরিবারকেও দেয়া হয়েছে আর্থিক সহায়তা, মা-বাবা-হারানো শিক্ষার্থীরা পেয়েছেন বিশেষ বৃত্তি।’ তাই এই মহামারিতে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো তারা উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন।

কেবল জাহিদ নন, তার মতো এ বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তরসহ বিভিন্ন লেভেলের ২২ হাজারেও বেশি শিক্ষার্থী করোনার মধ্যেই জিডিটাল প্লাটফর্মে নির্বিঘ্নে তাদের পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

জানা গেছে, অনলাইনে শিক্ষা কার্যক্রম সফলভাবে পরিচালনা করা সর্বোচ্চ সংখ্যাক শিক্ষার্থীর প্রতিষ্ঠান এখন নর্থ সাউথ। অনলাইনে শিক্ষাদানের হালচাল নিয়ে নর্থ সাউথের এমন সাফল্যের কথাই জানা গেছে। বলা হচ্ছে, নর্থ সাউথের সফল কার্যক্রম অনেকের জন্যও হতে পরে অনুকরণীয়।

পুরো কার্যক্রমের সঙ্গে সার্বক্ষণিকভাবে যুক্ত আছেন উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম। তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমরা সফলতার সঙ্গে প্রতি সপ্তাহে তিন হাজারেরও বেশি অনলাইন ক্লাস নিয়েছি, উপস্থিতি ৯৩ শতাংশের মতো। যা স্বাভাবিক সময় এর থেকেও বেশি। আমাদের একটা ক্লাসও মিস হয়নি। আমাদের কমিটমেন্ট আছে। শিক্ষক-শিক্ষার্থীরা মোটিভিটেড ছিল বলেই আমরা সফল হয়েছি।

তিনি বলেন, আসলে শতভাগ সফলভাবে অনলাইনে শিক্ষাদান একটু কঠিন, তবে সত্যিকারে উদ্যোগী হলে কাজটি যে অসম্ভব নয় মোটেও তাই প্রমাণ করল আমাদের প্রতিষ্ঠান।’

অনলাইনে কম বেশি ক্লাস নিশ্চিত করেছে দেশের অনেক প্রতিষ্ঠান। কিন্তু অনলাইনে শিক্ষার্থীদের পরীক্ষাসহ অন্যান্য কার্যক্রম কীভাবে সম্পন্ন করলেন? এক্ষেত্রে নর্থ সাউথের অবস্থান দেশের মধ্যে আসলে কেমন? এমন প্রশ্নের জবাবেও নর্থ সাউথকে এক নম্বরেই রাখলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মিজানুর রহমান। তিনি সেখানকার ইংরেজি বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে ক্লাস নিয়ে থাকেন।

তার মতে, দেশের পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় মধ্যে করোনাকালে সবচেয়ে সফল নর্থ সাউথ। বড় পাবলিক বিশ্ববিদ্যালয় অনেকেই সফল হতে পারছে না নেতৃত্বের ব্যর্থতার কারণে। করোনায় দেশের পুরো শিক্ষা ব্যবস্থায় যে স্থবিরতা তার ছোয়া কিন্তু লাগেনি নর্থ সাউথে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১২ মাসে তিন সেমিস্টারে সব শিক্ষার্থীর জন্য নির্দিষ্ট পরিমাণে ফি মওকুফ করা হয়েছে। স্টুডেন্ট অ্যাক্টিভিটি ফি শতভাগ মওকুফ করা হয়েছে। মোট মওকুফের পরিমাণ প্রায় ২০ শতাংশ। মেধাবী ও অভাবী শিক্ষার্থীদের বৃত্তি হিসাবে ১৮ কোটি টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে। যেসব শিক্ষার্থী তাদের বাবা-মা হারিয়েছে তাদের জন্যও বিশেষ বৃত্তি নিশ্চিত করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

এআই-এর ঝুঁকিতে ২১০০ সালের মধ্যে মানবজাতি বিলুপ্তির শঙ্কা

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার কিংবা পারমাণব...

বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক...

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: আয়াসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়...

ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার: ট্রাম্প

ইউক্রেনের নেতৃত্বে পরিবর্তন আনার সময় এসেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের...

প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন জাপানের ড. আতসুশি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা