শিক্ষা

বিকেলে ধর্ষণ, রাতে বিয়ে

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জের সখিপুরে ৪৪ নং তারাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আযহারুল ইসলাম বেপারীর বিরুদ্ধে এক সহকারি শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

শনিবার (২৪ জুলাই) ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে সখিপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী শিক্ষিকা। মামলার পর রাতেই বাদী ও আসামির মধ্যে ছয় লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হয়। এমন অনৈতিক ঘটনায় শিক্ষক সমাজে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটিও গঠন করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ওই সহকারি শিক্ষিকার সঙ্গে প্রধান শিক্ষক আযহারুল ইসলামের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। গত ২২ জুলাই প্রধান শিক্ষকের বাড়িতে সহকারি শিক্ষকার সাথে শারীরিক সম্পর্ক করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে।

শনিবার ধর্ষণের অভিযোগে এনে মামলা করেন ওই নারী। এরপর তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়। অন্যদিকে রাতেই ভিকটিমের সাথে আসামির বিয়ে সম্পন্ন হয়েছে বলে পুলিশকে জানায় মামলার বাদী। যদিও তদন্ত কমিটি রিপোর্ট জমা দিলে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা