শিক্ষা

ভিসি কলিমউল্লাহ'র বিদায়ে আতশবাজি ও মিষ্টি বিতরণ

নিজস্ব প্রতিনিধি, বেরোবি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ'র শেষ কর্মদিবস রোববার (১৩ জুন) রাতে পুরো ক্যাম্পাসে মিষ্টি বিতরণ, আতশবাজিসহ আগরবাতি প্রজ্জ্বলন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এদিনই ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন তিনি। দ্বিতীয় মেয়াদ বর্ধিত না হওয়ায় বিদায় নিয়েছেন কলিম উল্লাহ। জানা যায়, ড. কলিমউল্লাহকে বেরোবির ভিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হয় ২০১৭ সালের ১ জুন। সে হিসেবে চলতি বছরের ৩১ মে তার ৪ বছর মেয়াদ শেষ হয়। কিন্তু তিনি ২০১৭ সালের ১৪ জুন ক্যাম্পাসে যোগদান করায় ২০২১ সালের ১৩ জুন ক্যাম্পাস থেকে বিদায় নেন।

রোববার বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তার বিদায় গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়।

এদিকে তার বিদায় গ্রহণের খবরে আনন্দ-উল্লাস প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। কলিমউল্লাহ'র বিদায় উপলক্ষে ক্যাম্পাসের জিরো পয়েন্টে তার কুশপুত্তলিকা উল্টো করে ঝুলিয়ে রাখা, সেন্ট্রাল মাঠে আতশবাজি, শেখ রাসেল মিডিয়া চত্বরে আগরবাতি প্রজ্জ্বলনসহ পুরো ক্যাম্পাসে পরস্পরের মাঝে মিষ্টি বিতরণ করেন সাধারণ শিক্ষার্থীরা। সবশেষে স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে কলিমউল্লাহ'র বিদায়ে গণক্রন্দন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এর আগে রোববার সন্ধ্যায় ভিসি হিসেবে চার বছর দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে ধন্যবাদ জানান সদ্য সাবেক ভিসি অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।

এছাড়াও তিনি বিভিন্ন গণমাধ্যমের কর্মীসহ সুধীজন ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রসঙ্গত, মেয়াদের ৪ বছর দায়িত্ব পালনকালে কর্মচারী দিয়ে পরীক্ষা নেয়া, একটি ক্লাস নিয়েই কোর্স শেষ করা, রাত ৩টায় ক্লাস নেয়া, শিক্ষক ও জনবল নিয়োগে অনিয়ম, তার আমলে বিভিন্ন বিভাগে সেশনজট বৃদ্ধি, ভর্তি পরীক্ষার জালিয়াতি ধামাচাপা দেয়াসহ অনিয়ম ও দুর্নীতির কারণে মেয়াদের পুরো সময় সমালোচিত ছিলেন বিদায়ী ভিসি নাজমুল আহসান কলিমউল্লাহ।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

রায়পুরায় অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে অভিযান

নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন...

বিমানবন্দরে হামলার পর রিয়াদে এক সপ্তাহ অনলাইনে চলবে স্কুলের ক্লাস

সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে প্রাণঘাতী হামলার ঘটনার পর শহরটির সব স্...

গবেষণাগারের গণ্ডি পেরিয়ে এআই এখন দৈনন্দিন জীবনের অংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

ধ্রুব রাঠী: ‘আটক নয়, আমাকে অপহরণ করা হয়েছিল’

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজি...

মোহাম্মদপুরে সড়ক অবরোধ, অফিসগামী মানুষের চরম ভোগান্তি

রাজধানীর মোহাম্মদপুর-বসিলা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা