সংগৃহীত ছবি
শিক্ষা

বেরোবিতে ২ বিভাগের শিক্ষার্থীদের  সংঘর্ষ 

নিজস্ব প্রতিবেদক: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) হলের সিট বণ্টনকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ৪ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে সাকিব নামে এক শিক্ষার্থীকে আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৯টায় ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থীদের মাঝে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: দেশের যুবশক্তিকে ব্যবহারের জন্য আহ্বান

প্রক্টরিয়াল বডি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেরোবির বঙ্গবন্ধু হলে ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরিফুলের সঙ্গে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থীর মাঝে সিট পুনর্বণ্টন নিয়ে বৃহস্পতিবার রাত ৮টার দিকে প্রথমে বাকবিতণ্ডা হয়। এ নিয়ে এক পর্যায়ে হাতাহাতি হয়। হাতাহাতি থামাতে গিয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাকিব গুরুতর আহত হন। তাকে সহপাঠীরা উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এ খবর ছড়িয়ে পড়লে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা পরস্পরের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। উভয় পক্ষ লাঠি ও ইটপাটকেল একে অপরের বিরুদ্ধে নিক্ষেপ করতে থাকে।

প্রক্টর ড. মো ফেরদৌস রহমান বলেন, স্বৈরাচার তো পালিয়ে গেছে কিন্তু তার প্রেতাত্মারা এখনো রয়ে গেছে। তারা পরিকল্পিতভাবে বিশেষ করে বন্ধের দিনে শুক্রবার ও শনিবারে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করে। নয়তো হলের সিট বিনিময়কে কেন্দ্র করে ঘটনাটা এতদূর যেত না। আজ আমাদের প্রক্টোরিয়াল বডির ওপরও দুবার হামলা করা হয়েছে।

আরও পড়ুন: চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজ স্বপন বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। তবে দুই পক্ষই অনড় অবস্থান নেওয়ায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা