সংগৃহীত ছবি
শিক্ষা

ছুটির দিনেও খোলা থাকবে ইবি লাইব্রেরি

জিসান নজরুল, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় লাইব্রেরি ছুটির দিনেও খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

আরও পড়ুন : বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে বিস্ফোরণ, নিহত ৪

বুধবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান সাক্ষরিত অফিসে আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনয়নের জন্য এখন থেকে প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটির দিনে কেন্দ্রীয় গ্রন্থাগারের পাঠকক্ষ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।

আরও পড়ুন : খালেদা জিয়ার চিকিৎসা শুরু

এদিকে একইসঙ্গে লাইব্রেরিতে অতিদ্রুত শিক্ষার্থীদের জন্য জব কর্নারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক আবু জাফর।

তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে ছুটির দিনেও লাইব্রেরি খোলা রাখার বিষয়ে কর্তৃপক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে লাইব্রেরি খোলা থাকবে। ইতোমধ্যে রেজিস্ট্রার দপ্তর থেকে বিভিন্ন বিভাগে চিঠি পাঠানো হয়েছে। ছুটির শিডিউল অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বাসসমূহও চালু থাকবে।

আরও পড়ুন : সাবেক এমপি শফিউল গ্রেফতার

তিনি আরও বলেন, জব কর্নার চালুর বিষয়ে আমরা প্রস্তুত আছি। নীচ তলার একটি কক্ষে জব কর্নার চালুর বিষয়ে পরিকল্পনা করা হয়েছে। সেখানে শিক্ষার্থীরা নিজস্ব বই নিয়ে পড়তে পারবেন। কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক দ্রুত সেটি উদ্বোধন করা হবে।

প্রসঙ্গত, সম্প্রতি বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা ছুটির দিনেও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি খোলা রাখা এবং লাইব্রেরিতে নিজস্ব বই নিয়ে পড়ার ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছিল। ইতোমধ্যে রেজিস্ট্রার দপ্তর থেকে বিভাগ, ডিন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এই সংক্রান্ত প্রজ্ঞাপন পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা