শিক্ষা

বিতর্ক বিষয়ক কর্মশালা

মোহাম্মদ তানভীর হোসাইন : শুক্রবার প্রথমবারের মতো আটপাড়া ডিবেটিং ক্লাবের অনলাইনে বির্তক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের মাধ্যমে সমৃদ্ধিশালী আটপাড়া উপজেলা গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন,আটপাড়া।

কিছুদিন পূর্বে উক্ত এসোসিয়েশন নিয়ন্ত্রিত "আটপাড়া ডিবেটিং ক্লাব (Atpara Debating Club-ADC) এর কার্যক্রম শুরু হয়েছে। ক্লাবটির উপদেষ্টা হিসেবে আছেন বানিয়াজান সরকারি সি.টি পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শ্যামল চন্দ্র সাহা। শুক্রবার (১১ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রথমবারের মতো আয়োজিত হয় ডিবেটিং ক্লাবের বিতর্ক বিষয়ক ভার্চুয়াল কর্মশালা।

কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেছেন, স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্মানিত সভাপতি জোবায়ের আহামেদ সাজিদ ও কার্যকরি সদস্য সাবিকুন্নাহার এপি।

অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ তানভীর হোসাইন।

কর্মশালার স্পিকার হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির প্রচার সম্পাদক মো.হাবিবুর রহমান হাবিব। বিতর্কের প্রয়োজনীয়তা, বিতর্কের নিয়ম এবং একজন দক্ষ বিতার্কিক হওয়ার কৌশল নিয়ে আলোচনা করেন তিনি।

প্রথমবারের কর্মশালায় উপস্থিতি ছিলো যথেষ্ট পরিমান।

আটপাড়া উপজেলায় প্রথমবারে মতো ডিবেটিং ক্লাব এর কার্যক্রম শুরু হওয়া আনন্দিত সাধারণ শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল হাসান বলেন "নিজের এলাকায় এমন একটি ক্লাব এর কার্যক্রম শুরু হওয়ায় খুব ভালো লাগছে, শিক্ষা বিষয়ক কার্যক্রমে পিছিয়ে থাকবে না আটপাড়া উপজেলার শিক্ষার্থীরাও।"

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী একরামুল হক রাব্বি বলেন "স্কুলে পড়াশোনা করার সময় বিতর্ক করলেও গাইডলাইন পাইনি সেরকম,ডিবেটিং ক্লাব এর কর্মশালায় নতুন অনেক কিছুই জানলাম এবং আটপাড়া ডিবেটিং ক্লাবটি যাতে এগিয়ে যায় তার জন্য সক্রিয় ভূমিকা পালন করবো।"

শিক্ষার্থীদের উপস্থিতি এবং প্রশ্নোত্তরের মাধ্যমে কর্মশালাটি হয়ে উঠে অনেক বেশি প্রাণবন্ত।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

হাম উপসর্গে পাঁচ বিভাগে ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু হ...

বড় দুর্ঘটনা থেকে রক্ষা ছোটপর্দার তানজিন তিশার

সড়ক পথে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে জ...

সময়সূচিতে যে পরিবর্তন আনা হয়েছে

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকে...

এআই-এর ঝুঁকিতে ২১০০ সালের মধ্যে মানবজাতি বিলুপ্তির শঙ্কা

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার কিংবা পারমাণব...

বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা