শিক্ষা

পরিবর্তন আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায়

নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতির কারণে একাধিক ধাপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজন করার চিন্তাভাবনা করা হচ্ছে। এজন্য পর্যাপ্ত প্রশ্ন সেট প্রণয়ন করা হবে। পরীক্ষা কেন্দ্রেও নানা পরিবর্তন আনা হবে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে স্বাস্থ্যবিধি মেনে লিখিত পরীক্ষা আয়োজন করা হবে।

বৃহস্পতিবার (১০ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে এ তথ‌্য জানা গেছে।

ডিপিই থেকে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবেদন কার্যক্রম ছয় মাস আগে শেষ হলেও নিয়োগ পরীক্ষা শুরু করা হয়নি। করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে নিয়োগ কার্যক্রম স্থগিত রয়েছে। শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু করতে সকল প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইতোমধ্যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ণে সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ শেষ করা হয়েছে। পরীক্ষার বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সঙ্গে চুক্তিও সম্পন্ন হয়েছে। পরীক্ষা আয়োজনে নিয়োগ পরিচালনা কমিটি একাধিক সভা করে সব প্রস্তুতিমূলক সিদ্ধান্ত নিয়েছে। এখন কেবল পরীক্ষা শুরুর অপেক্ষা করা হচ্ছে।

তারা জানান, এবার নিয়োগ পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। নিজ বিদ্যালয়ে শিক্ষকরা কেন্দ্র সচিব হতে পারবে না। লিখিত পরীক্ষার দিন লটারি করে কেন্দ্র সচিব নির্বাচন করা হবে। এতে করে কেউ কোনো ধরনের অনিয়ম করতে পারবে না। লিখিত পরীক্ষায় পাশ করা প্রার্থীদের ভাইভা বোর্ডে পরিচয় নিশ্চিত করতে প্রবেশের আগে তার জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই করা হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে নিয়োগ পরীক্ষা শুরু করা হবে।

এ বিষয়ে ডিপিইর মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ‘পরীক্ষা আয়োজনে কারিগরি প্রস্তুতি শেষ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় লিখিত পরীক্ষা শুরু করা সম্ভব হয়নি। তবে বর্তমানে পরীক্ষা কেন্দ্র নির্বাচন করার কাজ শুরু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খুললে ঝুঁকি এড়াতে ধাপে ধাপে এ পরীক্ষা নেওয়া হতে পারে। কোন কোন কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে, কীভাবে আয়োজন করা হবে সেসব বিষয় নিয়ে নিয়োগ কমিটি কাজ করছে। সে ক্ষেত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে লিখিত পরীক্ষা আয়োজন করা হবে।’

তিনি বলেন, ‘এবার শিক্ষক নিয়োগ পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। এজন্য বুয়েটের সঙ্গে আমাদের একটি চুক্তি সাক্ষর হয়েছে। নিরাপত্তা, সঠিক প্রার্থী নিশ্চিতকরণ, লটারির মাধ্যমে কেন্দ্র সচিব নির্ধারণ করা হবে। করোনা পরিস্থিতিতে ১৩ লক্ষাধিক প্রার্থীর একসঙ্গে লিখিত পরীক্ষা নেওয়া সম্ভব হবে না বলে ধাপে ধাপে পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। সেজন্য ১৬ সেট প্রশ্নপত্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সারাদেশে ২৫ হাজার ৬৩০ জন প্রাক-প্রাথমিক শিক্ষক এবং ৬ হাজার ৯৪৭টি শূন্যপদে সহকারী শিক্ষক নিয়োগ দিতে গত বছরের ২৫ অক্টোবর সরকারি প্রাথমিকের শিক্ষক নিয়োগের অনলাইনে আবেদন শুরু হয়ে ২৪ নভেম্বর শেষ হয়। এরপর দুই ধাপে ভুল সংশোধন করার সুযোগ দেয় ডিপিই। এতে মোট ১৩ লাখ ৫ হাজার প্রার্থী আবেদন করেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষা...

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

‎ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ,  দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা