ফাইল ছবি
শিক্ষা

টিকা দিয়েই বিশ্ববিদ্যালয় খুলতে চায় ইউজিসি

নিজস্ব প্রতিনিধি: প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা দেওয়ার পরই পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক-অনাবাসিক সব শিক্ষার্থীকে (সাড়ে ৩ লাখ)নিয়ে বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দিতে চায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

কেবল আবাসিক শিক্ষার্থীদের টিকা দিয়ে বিশ্ববিদ্যালয় খোলার পক্ষে নয় সংস্থাটি। বিশ্ববিদ্যালয়গুলোতে আবাসিক শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১০ হাজার।

বুধবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন আবাসিক হলে অবস্থান করা ১ লাখ ১০ হাজার শিক্ষার্থীকে দুই ডোজ টিকা দেওয়ার পর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, ড. মো. সাজ্জাদ হোসেন, ড. মুহাম্মদ আলমগীর, ড. বিশ্বজিৎ চন্দ, ড. মো. আবু তাহের ও সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান।

জানা গেছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাড়ে ৩ লাখ শিক্ষার্থীকে টিকার আওতায় এনে বিশ্ববিদ্যালয় খোলার পক্ষে প্রস্তাব দিয়েছে ইউজিসি। এ বিষয়টি নিশ্চিত করতে বৃহস্পতিবার (২৭ মে) শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা সোমবার

গার্মেন্টস শিল্পে নিয়োজিত সকল শ্রেণির শ্রমিক ও কর্...

রূপপুরে পৌঁছাল রাশিয়ার ইউরেনিয়ামের চালান

রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান পাবন...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা