শিক্ষা

৫৪ হাজার শিক্ষক নিয়োগ: আবেদন শেষ হচ্ছে শুক্রবার

নিজস্ব প্রতিবেদক : ৫৪ হাজার ৩০৪ পদে শিক্ষক নিয়োগে অনলাইন আবেদনের সময় শেষ হচ্ছে ৩০ এপ্রিল (শুক্রবার)। এর মধ্যে আবেদনকারীরা ৩ মে রাত ১২টা পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে পারবেন।

গত ৩০ মার্চ দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক নিয়োগে তৃতীয় গণবিজ্ঞপ্তি জারি করে অনলাইনে আবেদন আহ্বান করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বিজ্ঞপ্তি অনুযায়ী http://ngirresult.teletalk.com.bd লিংকে প্রবেশ করে চাওয়া তথ্য দিতে হবে। প্রত্যেক আবেদনে ১০০ টাকা হারে ফি জমা দিতে হবে।

অনলাইনে দেওয়া আবেদন ও ফি জমা দেওয়া সংক্রান্ত নিয়ম টেলিটকের ওয়েবসাইট (http://ngi.teletalk.gov.bd) ও এনটিআরসিএ’র ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হয়েছে। এ বিষয়ে একটি নমুনা টেলিটক http://ngi.teletalk.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

২০১৮ সালের ১২ জুন এমপিও নীতিমালা জারির আগে সনদ অর্জন করা যেসব প্রার্থীদের বয়স ৩৫ বছরের বেশি তারাও আবেদনের সুযোগ পাচ্ছেন। আর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ইনডেক্সধারী শিক্ষক যাদের নিবন্ধন সনদ রয়েছে তারাও আবেদন করতে পারছেন।

এদিকে গত ২৬ এপ্রিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শিক্ষক পদের প্রার্থী হিসেবে আবেদনকারীদের আগামী ৬ মে নিবন্ধন সনদের স্ক্যান কপি পাঠাতে নির্দেশ দেওয়া হয়ছে। নির্ধারিত ছকে প্রার্থীর রোল নম্বর, নাম, নিবন্ধন পরীক্ষায় পাসের সাল, ডিগ্রির নামসহ [email protected] ও [email protected] সনদের স্ক্যান কপি পাঠাতে হবে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপ...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা