শিক্ষা

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন কওমি মাদরাসার প্রতিনিধিরা

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করেছেন কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধিরা। সোমবার (২৬ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদউদ্দিন খান দুলালও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

বৈঠকে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম মুফতি রুহুল আমীন। তার সঙ্গে ছিলেন- হাটহাজারী মাদরাসার মুফতি জসিমউদ্দিন ও আফতাবনগর মাদরাসার মুহতামিম মুফতি মোহাম্মদ আলী।

জানা গেছে, হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন প্রতিনিধিরা। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে হিফজ ও মক্তব বিভাগ খুলে দেওয়ার জন্যও দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে বৈঠকে রমজানের পর কওমি মাদরাসার শিক্ষা-কার্যক্রম চালু করার জন্যও দাবি জানিয়েছে তারা।

এর আগে ২৫ এপ্রিল আল-হাইআতুল উলয়ার সভার অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত হয়, স্বাস্থ্যবিধি মেনে হিফজ ও মক্তব বিভাগ খুলে দেওয়ার জন্য এবং রমজানের পর কওমি মাদরাসার শিক্ষা-কার্যক্রম চালু করার জন্য সরকারের কাছে দাবি জানানোর। সেজন্য তিন সদস্যের একটি প্রতিনিধিদল গঠন করা হয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

ঝালকাঠিতে নদীভাঙন এলাকা পরিদর্শনে ড. জিয়াউদ্দিন হায়দার  

ঝালকাঠি শহরের গুরুধাম এলাকার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা