শিক্ষা

আম পাড়ায় ইবি শিক্ষার্থীকে মারপিট

নিজস্ব প্রতিবেদক,ইবি প্রতিনিধি: ক্যাম্পাসের গাছ থেকে আম পাড়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারপিটের অভিযোগ উঠেছে সহকারী প্রক্টর আরিফুল ইসলামের বিরুদ্ধে। পরে ওই শিক্ষার্থীকে আবাসিক হলের ভিতর আটকিয়ে রাখা হয়েছিলো বলেও অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের পাশে এ ঘটনা ঘটে বলে জানায় ভুক্তভোগী শিক্ষার্থী হাসান আলী। ঘটনায় শারীরিক ও মানসিক ভাবে লাঞ্ছিতের অভিযোগ তুলে সহকারী প্রক্টর আরিফুল ইসলামের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। হাসান আলী বিশ্ববিদ্যালয়ের হিসাব-বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের স্নাতকোত্তর ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ভূক্তভোগী শিক্ষার্থী জানায়,শুক্রবার সকালে স্ত্রীসহ ক্যাম্পাসে ঘুরতে আসেন হাসান আলী। তার স্ত্রী একই বিভাগের ও একই শিক্ষা বর্ষের ছাত্রী। ঘোরার এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের পাশে এক আম গাছ থেকে আম পাড়তে উঠেন হাসান। এ সময় ওই পথে যাওয়ার সময় হাসানকে গাছে দেখতে পান সহকারী প্রক্টর আরিফ। পরে তাকে গাছ থেকে নামতে বলেন। গাছ থেকে নেমে ওই শিক্ষার্থী তার পরিচয় দিলেও আরিফুল তাকে তুই-তুকারী করে জেরা করতে শুরু করেন।

জেরার এক পর্যায়ে সহকারী প্রক্টর আরিফ বলেন,তরে কেন জেরা করছি বুঝতে পারছিস না? নিশ্চয় আমার একটা পাওয়ার আছে, একটা দায়িত্বে আছি। আর তুই শিক্ষার্থী হইছিস তাতে কি হইছে। ক্যাম্পাসের গাছ থেকে আম পারবি কেন? অরাজকতা করতে আসিস ক্যাম্পাসে। আমসহ সামনে দাঁড়া, ছবি তুলি। এসময় ওই শিক্ষার্থী তার ভুল শিকার করে চলে যাইতে চাইলে আরিফুল তাকে থাপ্পর মারে বলে জানান হাসান।

পরে হলের আনসার সদস্যকে ডেকে এনে তাদেরকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ভিতরে নিয়ে যান সহকারী প্রক্টর। এসময় শিক্ষার্থীদের হলের গেস্ট রুমে আটকে রাখেন তিনি। এদিকে একটা মিটিং আছে বলে শেষ করে না আসা পর্যন্ত আনসারকে শিক্ষার্থীদের না ছাড়ার নির্দেশদেন আরিফ। সেইসাথে পরে এসে বিষয়টি দেখবেন বলে জানান তিনি।

পরে প্রায় এক ঘন্টা পর আরিফুল ইসলামসহ আরেক সহকারী প্রক্টর শফিকুল ইসলাম ঘটনাস্থলে আসেন। এসে শফিকুল ইসলাম ভুক্তভোগীর কাছ থেকে বিস্তারিত শুনেন। সাথে থাপ্পর মারার বিষয়ে দু:খ প্রকাশ করে প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে ক্ষমা চান তিনি। পরে তাদের ছেড়ে দেন বলে জানায় ভূক্তভোগী হাসান আলী।

এদিকে ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী ওই দিন বিকেলে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগপত্রে সহকারী প্রক্টর জনাব আরিফ কর্তৃক শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছনার বিষয়টি তুলে ধরেন। সেই সাথে ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানায় সে।

এবিষয়ে ভুক্তভোগী হাসান আলী জানান,“নিজের ক্যাম্পাসের গাছ থেকে আম পাড়ায় আজ শিক্ষকের হাতে লাঞ্ছনার শিকার হতে হলো। ঘটনায় আমার যদি কোন ভুল হয়ে থাকতো তাহলে তিনি আমাকে বুঝিয়ে বলতে পারতেন। তা না করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পরিচয় দেয়ার পরেও তিনি সারাক্ষণ তুই-তুকারি করে ব্যবহার করেছেন। সেই সাথে নিজের পাওয়ার এর কথা শুনিয়ে আমাকে থাপ্পরও মেরেছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছি। সুষ্ঠু বিচারের দাবি জানাই।” এদিকে এর পূর্বেও বিশ্ববিদ্যালয়ের অন্য সহকারী প্রক্টরদের দ্বারা শিক্ষার্থীরা হেনস্থা হওয়ার অভিযোগ আছে।

এ বিষয়ে অভিযোক্তসহকারী প্রক্টর আরিফুল ইসলাম বলেন,“আমি এ বিষয়ে কথা বলতে চাচ্ছি না। তবে তার এ আচরণে আমি খুবই ক্ষুদ্ধ। আমি আমার অধিকার থেকে এইটুকু করেছি। এছাড়া আমি এমন কোন শিক্ষক বা দায়িত্বরত মানুষ না যে, আমার চোখের সামনে অপরাধ দেখলে কিছু বলবো না। আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি প্রটেক্ট করার।”

এবিষয়ে প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ভুক্তভোগী ওই শিক্ষার্থী বিকেলে আমাকে একটা লিখিত অভিযোগ দিয়েছে। আগামীকাল সংশ্লিষ্ট সকলকে নিয়ে বসে বিষয়টি সমাধান করবো।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

একটি দলের ৭১ ও স্বাধীনতার কথা শুনলেই গাত্রদহ হয়- এমপি খোকন তালুকদার

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন,বর্তমান সময়ে এ...

  নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি  

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষি...

টঙ্গীবাড়িতে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক দুই

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার চাঠাতি পাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বা...

নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু,

নোয়াখালীতে হামের উপসর্গে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হাম...

লক্ষ্মীপুরে পরিত্যক্ত ঘর থেকে এক নলা বন্দুক উদ্ধার

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্ত...

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশ-ডিএনসির সাঁড়াশি অভিযান

রাজধানীর মোহাম্মদপুর এলাকার জেনেভা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যা...

ধানমন্ডিতে প্রথম জানাজা আজ, মায়ের পাশেই শায়িত হবেন তোফায়েল

বাংলাদেশের প্রবীণ রাজনীতিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের প্রথম...

লক্ষ্মীপুরে পরিত্যক্ত ঘর থেকে এক নলা বন্দুক উদ্ধার

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্ত...

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। সোমবার প্রধানমন...

কবিরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বাসের ধাক্কায় গোলাপ মাওলা ওরফে আজাদ (৫৫) না...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা