ফ্রি অক্সিজেন সার্ভিস দিচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি
শিক্ষা

ফ্রি অক্সিজেন সার্ভিস দিচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ করোনায় আক্রান্ত ছাত্র- শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে অক্সিজেন সার্ভিস চালু করেছে।

গত ৫ এপ্রিল ২০২১ ভার্চুয়ালি এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউনিভার্সিটির পরিচালক ইঞ্জিনিয়ার কাজী তাইফ সাদাত।

এ সময় অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির ট্রেজারার কামরুল হাসান, রেজিস্ট্রার বিগ্রেডিয়ার জেনারেল মাহাবুবুল হক( অবঃ) সহ বিভিন্ন বিভাগীয় প্রধানগণ।

বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী জামিল আজহার সার্বিক দিক নির্দেশনায় প্রথম পর্যায়ে মোট ১০(দশটি) সিলিন্ডারের মাধ্যমে এ কার্যক্রম শুরু হলো।

ভবিষ্যতে করোনায় আক্রান্ত ঢাকা শহরের গরীব এবং দুস্থদের প্রয়োজনেও এ সেবা আরও বিস্তৃত করা হবে বলে জানান তত্ববধায়ক ইঞ্জিনিয়ার কাজী তাইফ সাদাত।

সাননিউজ/আরএম/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা