শিক্ষা

দেশের সবচেয়ে বড় শিক্ষামেলা ১২-১৩ মার্চ

নিজস্ব প্রতিবেদক : ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভলপমেন্ট কনসালটেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাকড-ক্যাব) বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদিত এবং এফবিবিসিআই'র 'এ' শ্রেণিভুক্ত একটি শিক্ষা পরামর্শ বিষয়ক বাণিজ্যিক প্রতিষ্ঠান। ২০০৫ সালে এটি প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি ষষ্ঠবারের মতো “প্রিমিয়ার ব্যাংক ফ্যাকড-ক্যাব আন্তর্জাতিক শিক্ষামেলা ২০২১” আয়োজন করতে চলেছে।

মার্চের ১২ ও ১৩ তারিখ রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে এবং ১৬ ও ১৭ মার্চ সিলেটে আমানউল্লাহ্ কনভেনশন সেন্টার এ শিক্ষামেলা অনুষ্ঠিত হবে। ১২ ও ১৩ মার্চে ঢাকায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে অনুষ্ঠিতব্য মেলাটি পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশের সর্ববৃহৎ এ শিক্ষামেলা শিক্ষার্থী, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, শিক্ষকও অভিভাবকদের সরাসরি সেতু বন্ধন হিসেবে কাজ করে চলেছে। একই ছাদের নিচে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, স্পট অ্যাডমিশন, শিক্ষা লোন, ভিসা প্রোসেসিং, ভর্তির সময়কাল, বসবাসের খরচ, শিক্ষাবৃত্তি, সেশনসহ যাবতীয় তথ্য জানার ব্যবস্থা থাকবে মেলায়। দেশের ৪০ কনসালটেন্সি প্রতিষ্ঠানের উপস্থিতিতে বিশ্বের ৩০০'র বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মেলায় অংশগ্রহণ করবেন।

মেলায় অংশ নেয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা ফাউন্ডেশন, স্নাতক, স্নাতোকত্তর এবং পিএইচডি সম্পন্নের যাবতীয় তথ্য শিক্ষার্থীদের কাছে তুলে ধরবেন। তারা বর্তমান করোনা মহামারি বাস্তবতায় নিখরচায় উচ্চশিক্ষা পরামর্শ, ভর্তি মূল্যায়ণ, টিউশন ফির ওপর বৃত্তি, সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের শিক্ষাগ্রহণের পাশাপাশি প্রবাসে শিক্ষার্থীদের বৈধ কর্মঘণ্টা খরচ করে আয়ের বিষয়ে বিস্তারিত জানার সুযোগ করে দেবেন।

ফ্যাকড-ক্যাব প্রেসিডেন্ট কাজী ফরিদুলহক (হ্যাপী) বলেছেন, “বিদেশে মানসম্পন্ন শিক্ষায় এই দেশের তরুণরা শিক্ষিত হয়ে এই দেশকে একদিন উন্নত রাষ্ট্রে পরিণত হতে সহায়তা করবে”।

ফ্যাকড-ক্যাব সাধারণ সম্পাদক গাজী তারেক ইবনে মোহাম্মদ তার বক্তব্যে বলেন, “প্রতিযোগিতার সক্ষমতায় আমরা যেন পিছিয়ে না পড়ি। আমাদের শিক্ষার্থীরা নিজেকে কর্মজীবনের জন্য তৈরি করার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে। শিক্ষার্থীদের চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা থাকা প্রয়োজন”।

বরাবরের মতো এই মেলারও প্রধান পৃষ্ঠপোষক প্রিমিয়ার ব্যাংকের এম.ডি ও সিইওএম. রেজাউল করিম বলেন, “উচ্চশিক্ষায় বিদেশে পড়তে যাওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করছে এবং বাংলাদেশের অন্যতম প্রিমিয়ার ব্যাংক যারা শিক্ষার্থীদের ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে দ্রুত টিউশন ফিস প্রেরণসহ অন্যান্য সেবা নিশ্চিত করছে”।

এবারের মেলা মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর প্রতি উৎসর্গ করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

দেনায় ডুবছে ভারতীয় ফুটবল ফেডারেশন!

এক ঝলকে এআইএফএফের আর্থিক সংকট 🖊️ ব্রাজিল, উরুগুয়ে ও পানামার বিপক্...

নওগাঁ কারাগারে নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু

নওগাঁ জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় আকস্মিক অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন কা...

ইসরায়েলিদের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিবাদের ঝড় থাইল্যান্ডে!

এক নজরে থাইল্যান্ডে ইসরায়েলিদের বিরুদ্ধে বিক্ষোভ

ওয়াশিংটন-তেল আবিবকে কোণঠাসা করে বেইজিংয়ের কূটনৈতিক চাল

এক নজরে মধ্যপ্রাচ্যে চীনের কূটনৈতিক তৎপরতা : ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা