শিক্ষা

বিদেশি বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া স্টাডি সেন্টার বন্ধে আহ্বান

নিজস্ব প্রতিবেদক:অস্তিত্বহীন বিদেশি বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া স্টাডি সেন্টার পরিচালনার অভিযোগ উঠেছে লিংকনস হায়ার এডুকেশন এ্যান্ড ম্যানেজমেন্ট নামে দেশীয় একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

রাজধানী ঢাকায় এসব স্টাডি সেন্টার চালানো হচ্ছে। তবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) স্টাডি সেন্টারগুলো বন্ধে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউজিসি জানায়, অস্তিত্বহীন বিশ্ববিদ্যালয়টির নামে একটি ওয়েবসাইট (https://www.aiuedu.org/) খোলা হয়েছে এবং শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যা ইউজিসি’র নজরে এসেছে। ইউজিসি যাচাই করে দেখেছে যে, ইউএসএ’র ক্যালিফোর্নিয়ায় আমেরিকান ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি নামে যে বিশ্ববিদ্যালয়ের কথা বলা হচ্ছে বাস্তবে তার কোন অস্তিত্ব নেই।

ভুয়া স্টাডি সেন্টারে শিক্ষার্থী ভর্তির বিষয়টি দেখভাল করছে লিংকনস হায়ার এডুকেশন এ্যান্ড ম্যানেজমেন্ট নামে একটি প্রতিষ্ঠান। রাজধানী ঢাকার সিদ্ধেশ্বরীর শাহজালাল টাওয়ারে এজন্য একটি অফিস খোলা হয়েছে (http://www.aiuedu.org/index.php?page=international_collaboration)। ব্যাচেলর, মাস্টার্স, এমপিএইচ, এমবিএ, এমফিল ও পিএইচডি পর্যায়ে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছে। সম্প্রতি ইস্যুকৃত বিজ্ঞপ্তিটি ইউজিসির নজরে এসেছে। বিজ্ঞপ্তিতে স্পেশাল স্কলারশিপ এবং ক্রেডিট ট্রান্সফারের সুবিধার কথা উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের কাছ থেকে মাস্টার্স প্রোগ্রামের জন্য পাঁচ হাজার একশ' এবং পিএইচডি প্রোগ্রামের জন্য দশ হাজার ছয়শ' ডলার নিচ্ছে।

আমেরিকান ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ইউএসএ’র ওয়েবসাইটটি পর্যালোচনা করে দেখা যায় এটি ২০১৪ সালে বাংলাদেশের নওগাঁ জেলা থেকে খোলা হয়েছে। আমেরিকান ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির ওয়েবসাইটে ব্যবহৃত একটি ছবি বিশ্লেষণ করে দেখা যায় এটি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে।

এ বিষয়ে ইউজিসি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী বাংলাদেশ সরকারের অনুমতি ছাড়া বিদেশি বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানের কোন শাখা ক্যাম্পাস/ স্টাডি সেন্টার ইত্যাদিতে শিক্ষার্থী ভর্তি বা শিক্ষা কার্যক্রম পরিচালনা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।

প্রফেসর চন্দ বলেন, অনুমতি ছাড়া বৈধ কোন বিদেশি বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টার পরিচালনা করা অবৈধ। এক্ষেত্রে অস্তিত্বহীন বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস পরিচালনা করা আইনের চরম লঙ্ঘন। এ ব্যাপারে তিনি ভর্তিচ্ছু শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদেরকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে তথাকথিত এই বিশ্ববিদ্যালয়/ স্টাডি সেন্টার থেকে প্রাপ্ত পিএইচডিসহ যেকোন ডিগ্রি ব্যবহার করা থেকে বিরত থাকার পরামর্শ দেন।

প্রফেসর চন্দ সরকারের সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে অস্তিত্বহীন বিদেশি এ বিশ্ববিদ্যালয়টির ভুয়া স্টাডি সেন্টার বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।

প্রসঙ্গত, এর আগে সৈয়দপুরে অস্তিত্বহীন বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে সতর্কবার্তা জারি করে ইউজিসি। কমিশনের দ্রুত ও যথাযথ পদক্ষেপের কারণে অস্তিত্বহীন এ বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম বন্ধ হয়ে যায়।

সান নিউজ/আরএম/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

গজারিয়াতে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা