শিক্ষা

হামলার বিচার দাবিতে অনড় জাবি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি, জাবি,সাভার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয় অধিবাসিদের হামলার ঘটনার বিচার নিশ্চিতের দাবিতে অনড় অবস্থানে রয়েছে জাবি শিক্ষার্থীরা। নির্দোষ শিক্ষার্থীদের ওপর স্থানীয় বাসিন্দাদের হামলার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার ( ২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্বরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ২৪ ঘণ্টার মধ্যে মামলা করার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।

এছাড়া শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গেরুয়া গ্রামে যেসব শিক্ষার্থী এখনও রয়েছেন তাদের পুলিশি হেফাজতে ক্যাম্পাসে ফিরিয়ে আনা এবং নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রবাস খুলে দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।

এ ছাড়া হামলায় আহতদের ব্যয় বহনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণেরও দাবি জানান তারা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ।

তিনি বলেন, ‘শনিবার ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। আজকের মধ্যেই মামলা হতে পারে।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

মেসিকে এবার রোনালদোর ভালোবাসা

আন্তর্জাতিক ফুটবলে ২১ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি...

কাঞ্চনের যে অভ্যাসে বিরক্ত শ্রীময়ী

কাঞ্চনের বউ নিয়ে মন্তব্য, সায়নকে কড়া বার্তা শ্রীময়ীর টালি...

সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

ফ্যাসিবাদের আমলে সড়ক পরিবহন খাতে চলা দীর্ঘদিনের নৈ...

নাহিদ রানায় আগ্রহ দেখালো না কেউই

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২...

এগুলো না হলে আর পূজার আনন্দ কী: মধুমিতা

"‘এগুলো না হলে আর পূজার আনন্দ কী!’ মধুমিতা"} কলকাতার রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা