শিক্ষা

ছাত্রাবাস খোলার দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : ছাত্রাবাস খোলার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি মেনে নেওয়ার জন্য কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তাঁরা।

রবিবার (২১ ফেব্রয়ারি) সকাল ১১টার দিকে কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পেছন থেকে এক বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপাচার্যের বাসভবনের সামনে আসে। সেখানে অবস্থান নেন শিক্ষার্থীরা।

এসময় 'এক দফা এক দবি, হল-ক্যাম্পাস খোলা চাই, 'ভ্যাকসিন লাগলে ভ্যাকসিন দাও, তবু ক্যাম্পাস খোলা চাই', 'শিক্ষা নিয়ে প্রহসন, মানি না' ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা। পরে সোমবারের কর্মসূচিও ঘোষণা করেন তারা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, সব ক্লাসের শিক্ষার্থীদের অটোপাস দিয়েছে সরকার। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এখন পর্যন্ত সরকার কিছু ভাবছে না। অনেক দিন পর্যন্ত তারা অপেক্ষা করছেন। আর সম্ভব হচ্ছে না।

এভাবে আর সরকার তাদের ঘরে বন্দি করে রাখতে পারবে না। এখন দেশের সবকিছুই চলছে, করোনার অজুহাত দিয়ে শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

সান নিউজ/মহিব্বুল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

৭৫ এ থামলেন নানা পাটেকার

উপমহাদেশের অন্যতম জনপ্রিয়, হিন্দি সিনেমার অভিনেতা...

মোস্তাফিজদের ম্যাচ কাদের সঙ্গে, কবে ও কখন?

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্...

মেসির বিদায়বেলায় যা বললেন আবেগাপ্লুত স্ত্রী

একজন কিংবদন্তির বিদায়, গ্যালারিতে প্রায় ৮৫ হাজার ম...

২৪ ঘণ্টার মধ্যে সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে ফের হামলা হুথিদের

২৪ ঘণ্টার ব্যবধানে রিয়াদ বিমানবন্দরে ফের হুথিদের হামলার দাবি গতকাল বুধবারের হ...

বাংলাদেশি দাবি করে আসামে ১৮ জনকে আটক করলো পুলিশ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের গুয়াহাটিতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা