শিক্ষা

শিক্ষা কর্মকর্তা বদলির ক্ষমতা মন্ত্রণালয়ের হাতে

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) কর্মকর্তা বদলি করার ক্ষমতা বাতিল করা হয়েছে। নতুনভাবে নীতিমালা জারি না হওয়া পর্যন্ত সব কর্মকর্তার পদায়ন ও বদলি কার্যক্রম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে করা হবে। এখন থেকে বদলি করার ক্ষমতা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে করা হবে।

সোমবার (১৪ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মাঠ পর্যায়ে কর্মরত সব কর্মকর্তার বদলি এবং পদায়নের বিষয়ে নতুন নির্দেশনা প্রদান করা হয়েছে। এ নির্দেশনার মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বদলি কিংবা পদায়ন বিষয়ে বিদ্যামন নীতিমালাটি যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় করা হবে।

বলা হয়েছে, অধিদফতরের আওতাধীন কর্মকর্তাদের বদলি/পদায়নের নতুন নীতিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা, পিটিআই সুপার, পিটিআই ইন্সট্রাক্টর ও ইউআরসি ইন্সট্রাক্টর বদলি/পদায়ন সংক্রান্ত সব কার্যক্রম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে। অধিদফতর থেকে প্রয়োজনে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাতে পারবে বলে উল্লেখ করা হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা