শিক্ষা

এবার অটোপাশের আওতায় আসছে প্রাথমিকের শিক্ষার্থীরা!

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস মহামারির কারণে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। সে সঙ্গে প্রাথমিকের শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করার বিষয়ে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন । বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি বিষয়টি নিশ্চিত করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘গত ১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ছিল, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলমান ছুটি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে যদি আমরা করোনা থেকে পরিত্রাণ পাই তবে প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন খুলে দেয়া হবে।’

তিনি বলেন, আমাদের একাধিক সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হয়েছে। যেহেতু এখন আর সেসব বাস্তবায়ন করা সম্ভব হবে না। এ বছরের জন্য আর ১১ দিন সময় পাওয়া যাবে। প্রয়োজনে ১১ দিনের সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হবে। সেটি সম্ভব না হলে মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করার জন্য বিদ্যালয়ের শিক্ষকদের বলে দেয়া হয়েছে।’

এদিকে বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা পরিস্থিতির কারণে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছুটি বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাস পরিস্থিতির কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর দফায় দফায় বাড়িয়ে ১৪ নভেম্বর পর্যন্ত ছুটি দেয়া হয়েছিল। কিন্তু নতুন করে আবারও আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত এ ছুটি বাড়ানো হলো।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা