শিক্ষা

বিশেষ ব্যবস্থায় ঢাবির ‘চ’ ইউনিটে ভর্তি : ভিসি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ডিনস কমিটির সভায় ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত অথবা প্রস্তাবনা নেয়া হয়নি। বরং সভার রেজুলেশনে এই ইউনিট তথা চারুকলা অনুষদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশেন, বাংলাদেশের (ইরাব) নতুন কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ঢাবি উপাচার্য এসব কথা বলেন। উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় ইরাবের নতুন কমিটির সভাপতি দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি সাব্বির নেওয়াজ ও সাধারণ সম্পাদক দৈনিক কালেরকণ্ঠের সিনিয়র রিপোর্টার শরীফুল আলম সুমনসহ নবনির্বাচিত নেতারা এবং অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা থেকে সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ঘ’ ইউনিট এবং চারুকলা অনুষদের ‘চ’ ইউনিট উঠিয়ে দেয়ার সিদ্ধান্তে সম্প্রতি নানা ধরনের আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে উপাচার্য আখতারুজ্জামান বলেন, ‘চ’ ইউনিটটিতে ভর্তির জন্য বিশেষ ব্যবস্থার কথা ভাবা হচ্ছে। যাতে সহজ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সুফল শিক্ষার্থীরা পায়। ‘চ’ ইউনিট একটি বিশেষায়িত ইউনিট। সেটার জন্য অবশ্যই পৃথক পরীক্ষা রাখতে হবে। এটি বাতিলের প্রশ্নই আসে না।

অধ্যাপক আখতারুজ্জামান আরও বলেন, ‘ভর্তি পরীক্ষা সংক্রান্ত পর্যালোচনার মধ্যে এ বিষয়টি ছিল। ইউনিট কমানোর আলোচনা ২০১৮ সাল থেকে চলছে। কলা অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার ধরন প্রায় একই। ডিনরা একই ধরনের প্রশ্নে দুটি পরীক্ষায় দ্বিমত প্রকাশ করেছেন। মূলত সার্বিক দিক বিবেচনায় নিয়ে আমরা শিক্ষার্থীদের হয়রানি কমাতে পরীক্ষা কমানোর দিকে যাচ্ছি।’

‘আমরা চাই শিক্ষার্থীদের টেক্সটভিত্তিক পরীক্ষার আওতায় নিয়ে আসতে এবং পরীক্ষা কমিয়ে আনতে।’

প্রসঙ্গত, সম্প্রতি ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ঘ’ ইউনিটের এবং চারুকলা অনুষদের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিলুপ্ত করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ- এমন খবর প্রকাশ পায়। এই দুটি ইউনিটের পরীক্ষা ‘খ’ ইউনিটের মাধ্যমে নেয়া হবে বলে জানানো হয়েছে। তবে ডিনস সভায় ‘চ’ ইউনিট বাতিলের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান উপাচার্য।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা