ছবি: সান নিউজ
শিক্ষা

বিচারকের ছেলে হত্যার প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

ইবি প্রতিনিধি

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহমানের বাসায় প্রবেশ করে তার ছেলেকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের শিক্ষার্থীরা।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীরা এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে আইন অনুষদের অন্তর্ভুক্ত আইন, আল ফিকহ অ্যান্ড ল, এবং ল' অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। তারা হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং বিচারকের পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানান।

কর্মসূচিতে বক্তারা বলেন, “বিচার বিভাগ স্বাধীনভাবে চলতে চাইলে বিচারকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। বিচারকরা যদি নির্ভয়ে দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে বিচার ব্যবস্থার ওপরই আস্থা কমে যাবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচারকদের জন্য নিরাপত্তাবলয় গড়ে তোলা এখন সময়ের দাবি।”

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে বিচারক মো. আবদুর রহমানের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যা এবং স্ত্রীকে হত্যার চেষ্টা করার অভিযোগে লিমন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মামুনুর রশিদ।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

ঝালকাঠিতে দুই দফা দাবিতে ডাক কর্মচারীদের মানববন্ধন

তিনগুণ বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে ঝালকাঠিত...

অস্ত্র-মাদক সংঘাতে রক্তাক্ত খুলনা

খুলনা মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় সাম্প্রতিক মাসগুলোতে খুন, গুলিবর্ষণ এবং...

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য

মাদারীপুর সদর উপজেলার কু‌নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ‌মিত হো&z...

মোল্লাহাটে মাত্র ১'শ মিটার ড্রেনের অভাবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবার   

মাত্র ১০০ মিটার একটি ড্রেন। এতটুকু অবকাঠামোর অভাবেই বছরের পর বছর চরম দুর্ভোগে...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা