ছবি: সান নিউজ
শিক্ষা

ভালুকায় প্রাথমিক শিক্ষকদের ঘণ্টাব্যাপী মানববন্ধন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় তিন দফা দাবির প্রেক্ষিতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা করে শাহবাগ চত্বরে অবস্থানরত শিক্ষকদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ভালুকা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেন।

রবিবার (৯ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদের সামনে ভালুকা-গফরগাঁও সড়কে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আলিমুর রাজীবের সঞ্চালনায় বক্তব্য রাখেন হাবিবুর রহমান সবুজ, গোলাম মোস্তফা রুবেল, হাফিজুর রহমান, ফেরদৌস আলম, মো. শামীম, মো. রাসেল মিয়া, আলী আজগর, লুৎফন্নাহার, খায়রুল ইসলাম, মোস্তাক আহাম্মদসহ শিক্ষক নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, শিক্ষকদের ওপর পুলিশি হামলার বিচার করতে হবে এবং তাদের দাবি—১০ম গ্রেড দিতে হবে; না হলে তাদের আন্দোলন চলবে। পরে নিহত একজন শিক্ষকের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা