ছবি: সান নিউজ
রাজনীতি

ছাত্রলীগ সংশ্লিষ্টতায় ইবির এক শিক্ষার্থী আটক

ইবি প্রতিনিধি

আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে নিয়মিত ফেসবুক পোস্ট করা এবং সংগঠনটির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী সাগর আহমেদকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে পরীক্ষা চলাকালীন তাকে ধরে ইবি থানায় হস্তান্তর করা হয়। সাগর ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা যায়, সকাল ৯টা থেকে তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা দিচ্ছিলেন তিনি। দুপুরের দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী ভবনের সামনে অবস্থান নিয়ে তাকে আটকানোর চেষ্টা করেন। সেই সময় কিছু শিক্ষার্থী সাগরের ওপর হামলার চেষ্টা করলে প্রক্টরিয়াল বডির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রক্টর অফিসে নিয়ে যান। পরে প্রশাসন তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

অভিযোগকারী শিক্ষার্থীরা জানান, সাগর নিয়মিত আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ এবং শেখ হাসিনাকে সমর্থন করে ফেসবুকে পোস্ট দিচ্ছিলেন। সর্বশেষ ১৩ নভেম্বর তিনি আওয়ামী লীগের ঘোষিত লকডাউন সমর্থন করে পোস্ট করেন এবং ‘নো নৌকা নো ভোট’ হ্যাশট্যাগ ব্যবহার করেন। পাশাপাশি কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগে তার পদ থাকার কথাও অভিযোগে উল্লেখ করা হয়।

অন্যদিকে সাগর আহমেদ বলেন, তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন ঠিকই, তবে তিনি কোনোভাবেই ছাত্রলীগের সঙ্গে জড়িত নন। তার ভাষ্য, “আমার পরিবার আওয়ামী লীগ করে—এটা সত্য। কিন্তু রাজনৈতিক কারণে আমরা আগেও নির্যাতিত হয়েছি, এখনো হচ্ছি। আমি শুধু পরীক্ষা দিতে এসেছিলাম, তারা এসে আমাকে আটক করে।”

ইবি থানার ওসি মেহেদী হাসান জানান, সাগর বর্তমানে থানায় রয়েছে এবং নিয়ম অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা