ছবি: সান নিউজ
শিক্ষা

বিভিন্ন দাবি নিয়ে অবস্থান কর্মসূচিতে ইবির ‘ল’ বিভাগের শিক্ষার্থীরা

ইবি প্রতিনিধি

নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগ, বিভাগের স্থবিরতা দূর, বরখাস্ত হওয়া শিক্ষকের শাস্তি পুনর্বিবেচনা ও জুলাইবিরোধী তদন্ত কমিটির জবাবদিহি নিশ্চিত— এমন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থীরা।

রবিবার (৯ নভেম্বর) বিকেলে প্রশাসন ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। পরে উপাচার্যের সঙ্গে কথা বললে তিনি নিজ বিভাগ থেকেই সভাপতি নিয়োগের আশ্বাস দেন।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে দেখা যায় নানা স্লোগানসম্বলিত প্ল্যাকার্ড— “বিভাগে সভাপতি নাই, বিভাগ চলবে কিভাবে?”, “নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগ চাই”, “রাঘববোয়ালরা বাহিরে কেন?”, “তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ” এবং “শিক্ষকের শাস্তির পুনর্বিবেচনা চাই” ইত্যাদি।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, জুলাইবিরোধী অবস্থানের কারণে তাদের বিভাগের সভাপতি মো. মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এতে বিভাগ কার্যত স্থবির হয়ে পড়েছে। একাডেমিক কার্যক্রম সচল রাখতে দ্রুত নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগের দাবি জানান তারা। পাশাপাশি বলেন, “রাঘববোয়ালদের না ছুঁয়ে চুনোপুঁটিদের বরখাস্ত করা হচ্ছে। বিভাগে শাওন নামে দুইজন শিক্ষক থাকলেও তদন্ত কমিটি জানে না কার সনদ বাতিল করতে হবে— যা তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে।”

বর্তমানে বিভাগটিতে পাঁচজন শিক্ষক রয়েছেন— সহকারী অধ্যাপক ও সভাপতি (সাময়িক বরখাস্ত) মো. মেহেদী হাসান, সহকারী অধ্যাপক সাহিদা আখতার (কর্তব্যরত ছুটিতে), বিলাসী সাহা, বনানী আফরীন (শিক্ষা ছুটিতে) এবং সদ্য নিয়োগপ্রাপ্ত প্রভাষক আব্দুল্লাহ আল মারুফ মীম। শিক্ষক সংকটের কারণে একাডেমিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আগামীকাল বিভাগ থেকেই নতুন সভাপতি নিয়োগ দেওয়া হবে। সাময়িক বরখাস্ত শিক্ষকদের বিষয়ে একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। অপরাধের মাত্রা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।”

উল্লেখ্য, জুলাই বিপ্লববিরোধী অবস্থানের অভিযোগে ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সভাপতি মো. মেহেদী হাসানসহ ১৯ শিক্ষককে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে বিভাগে সভাপতির পদ শূন্য হয়ে পড়ায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে বিভাগটির একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা