সংগৃহীত ছবি
শিক্ষা

বৃষ্টিতেই শিক্ষার্থীদের গণমিছিল

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে শিক্ষার্থী-জনতাকে হত্যা করার প্রতিবাদ ও ৯ দফা দাবি বাস্তবায়নে গণমিছিল কর্মসূচি পালন করেছেন রাজধানীর ব্র‍্যাক ইউনিভার্সিটি ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কয়েক শত শিক্ষার্থী। এই সময় শিক্ষার্থীরা নানা ধরনের স্লোগান দিতে থাকেন।

আরও পড়ুন: উত্তাল ঢাকার আদালত

শুক্রবার (২ জুলাই)সকাল সাড়ে ১১টায় রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে হতে শিক্ষার্থীদের এ গণমিছিলটি শুরু হয়।

এ সময় দেখা যায়, সাধারণ শিক্ষার্থীদের গণমিছিলটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে-রামপুরা ব্রিজ ঘুরে ব্র‍্যাক ইউনিভার্সিটির সামনে যায়। এর পরে গণমিছিলটি ব্র‍্যাক ইউনিভার্সিটি-রামপুরা ব্রিজ হয়ে দুপুর ১২টায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে গিয়ে শেষ হয়।

এদিকে পুলিশের (২৫-৩০) জনের ১টি দলকে শিক্ষার্থীদের গণমিছিলের সাথে সাথে চলতে দেখা গেছে। এ সময় পুলিশ সদস্যরা ২ ভাগে বিভক্ত হয়ে গণমিছিলের সামনে ও পেছনে অবস্থান নিয়ে চলতে থাকে।

আরও পড়ুন: সবজি বাজারে আগুন

এ সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্যই তারা এসেছেন। এ সময় যেন কোনো দুষ্কৃতকারী শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে।

কিন্তু, আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়, শিক্ষার্থীরা কোনো ধরনের পুলিশি নিরাপত্তা চান না। শিক্ষার্থীরা পুলিশকে উদ্দেশে বলেন, আপনারা কেন এখানে এসেছেন? আপনারা এখান থেকে চলে যান।

এরপর শিক্ষার্থীরা গণমিছিলে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এরপর তারা স্লোগানে বলেন, ‘আমার ভাই কবরে খুনি কেন বাইরে’, ‘পা চাটলে সঙ্গী না চাটলে জঙ্গি’ ও ‘আবু সাঈদ মরল কেন প্রশাসন জবাব দে’।

আরও পড়ুন: আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়

তার আগে, শুক্রবার সকাল ১০টায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে কয়েক শত শিক্ষার্থী জড়ো হয়। এই সময় তারা ইস্ট ওয়েস্টের প্রধান ফটকের সামনের দিকে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এই সমাবেশে শিক্ষার্থীরা নানা রকম স্লোগান ও বক্তব্য দেয়। তারা (৩-৪টি) গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন।

এই সমাবেশ চলাকালে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ১ শিক্ষার্থী ও সমন্বয়ক নাম প্রকাশ না করার শর্তে বলেন, সারাদেশে অস্থির পরিবেশের মধ্যে শিক্ষার্থী-জনতাকে হত্যা করা হয়েছে। তাদেরকে গণগ্রেফতার করা হচ্ছে। এ সকল কিছুর প্রতিবাদ ও ৯ দফা দাবি বাস্তবায়নের আমরা আমাদের আজকের কর্মসূচি পালন করছি। আমাদের এই আন্দোলনের সাথে সারা দেশের মানুষ যোগ দিয়েছে। যত দিন না আমাদের এই দাবি মানা না হবে এবং শিক্ষার্থী জনতাকে হয়রানি বন্ধ করা হবে, ততোদিন আমরা এই রাজপথে থাকব। নামাজের পরে আমাদের শহীদ ভাইদের জন্য দোয়া করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা