সংগৃহীত ছবি
শিক্ষা

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছেন 

নিজস্ব প্রতিবেদক: আজ টানা ৩য় দিনের মতো সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাতিলের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। তবে চলমান পরীক্ষাগুলো কর্মবিরতির আওতার বাইরে ছিল। তবে দাবি পূরণ না হলে ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতির হুমকি দেন শিক্ষকেরা।

আরও পড়ুন: ১৭ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত স্কিম ‘প্রত্যয়’ বাতিলের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়েও একই ধরনের কর্মসূচি পালন করেছেন শিক্ষকেরা।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। দাবি আদায়ে এখন পর্যন্ত কোনো আশ্বাস না পাওয়ায় আগামী রোববার পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষকেরা। তাতেও কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আগামী ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। ওই দিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষাসহ সব দাপ্তরিক কার্যক্রমও বন্ধ থাকবে। এর ফলে বিশ্ববিদ্যালয়গুলোয় অচলাবস্থা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুন: একাদশে দ্বিতীয় ধাপের আবেদন ৩০ জুন

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন অবস্থান কর্মসূচিতে ঘোষণা দেন, দাবি আদায় না হলে ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করা হবে। আমাদের দাবি মেনে নিয়ে প্রত্যয় স্কিম প্রত্যাহার ও জারি করা প্রজ্ঞাপন তুলে না নেওয়া পর্যন্ত ক্লাসে ফিরব না। কোনো শিক্ষক তাদের দায়িত্ব পালন করবেন না।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা