ছবি: সংগৃহীত
শিক্ষা

পরিবর্তন হচ্ছে গাইবান্ধার ৯ বিদ্যালয়ের নাম

গাইবান্ধা প্রতিনিধি: ধুতিচোরা, পাগলার চর, গলাকাটির মতো বিভিন্ন রকমের শ্রুতিকটু ও নেতিবাচক নাম থাকায় গাইবান্ধার ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হচ্ছে।

আরও পড়ুন: সুইমিং পুলে নেমে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

গত ৩ এপ্রিল প্রাথমিক পর্যায়ে দেশের ২৪৭টি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বদলে দেয়া দেশের ২৪৭টি বিদ্যালয়ের মধ্যে গাইবান্ধার দুটি উপজেলার ৯টি প্রাথমিক বিদ্যালয়ের নামও রয়েছে।

এর মধ্যে গাইবান্ধার সদর উপজেলার ৪টি এবং ফুলছড়ি উপজেলার ৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

ফুলছড়ি উপজেলার গলাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পাল্টে হচ্ছে আনন্দ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাগলার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় পাল্টে ভোরের পাখি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাপিতের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পাল্টে থানাপাড়া আদর্শ বিদ্যালয়, বাজে ফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পাল্টে চর ফুলছড়ি প্রাথমিক বিদ্যালয় এবং কঞ্চিপাড়া ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়েরর নাম পাল্টে হচ্ছে কঞ্চিপাড়া আদর্শ প্রাথমিক বিদ্যালয়।

আরও পড়ুন: বায়োলজি হান্টিং-২৪ ইভেন্টের পুরস্কার বিতরণ

অপরদিকে সদর উপজেলার পঁচারকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পাল্টে হচ্ছে গিদারী কৃষ্ণচূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাজে চিথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাল্টে পশ্চিম চিথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধুতিচোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পাল্টে রহমাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্ব ধুতিচোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পাল্টে নতুন নাম হচ্ছে গিদারী আনন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

গাইবান্ধার মালিবাড়ি বোরহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাদী হাবিবা সুলতানা বলেন, দেশে এমন কিছু বিদ্যালয়ের নাম আছে যেসব নাম উচ্চারণ করতেও মুখে বাধে। প্রতিনিয়ত শিশুরা ওইসব নাম নিয়ে ট্রলের বা ঠাট্টার শিকার হন।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগের সংশোধিত ফল প্রকাশ

গাইবান্ধা ফুলছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন বলেন, ফুলছড়ি উপজেলার ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পাল্টেছে। পাল্টে যাওয়া নামগুলো শ্রুতিকটু ছিল, যা শিশুদের মনে খারাপ প্রভাব ফেলত।

বিদ্যালয় খুললে নাম পাল্টে যাওয়া বিদ্যালয়গুলোর দেয়ালে বা সাইনবোর্ডে নাম পাল্টে দেয়া হবে। প্রজ্ঞাপন জারির পর থেকেই সকল পেপারসে নাম পরিবর্তনের কার্যক্রম চলমান রয়েছে।

গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, অর্থহীন বা বিদঘুটে নামগুলো থেকে উদ্দীপনা বা অনুপ্রেরণা পাওয়ার কোনো সুযোগ থাকে না। যার কারণে মানুষ সন্তানের খুঁজে খুঁজে উজ্জ্বল-সুন্দর এবং অর্থপূর্ণ নাম রাখেন।

আরও পড়ুন: ১০ দিনে ৫ লাখ গাছ লাগা‌বে ছাত্রলীগ

একই রকম বিদ্যালয়ের নামের ক্ষেত্রেও। যেকোনো কারণে হোক, স্থানীয় পর্যায়ের লোকজনের মাধ্যমে কিছু বিদ্যালয়ের বিদঘুটে বা শ্রুতিকটু নাম প্রতিষ্ঠিত হয়েছিল।

ওইসব নাম পরিবর্তনের উদ্যোগটি একটি ভাল দিক। পরিবর্তন করা অর্থপূর্ণ, শ্রুতিমধুর ও ইতিহাস সমৃদ্ধ এসব নাম কোমলমতি শিশুদের মনে ইতিবাচক প্রভাব ফেলবে। একই সাথে শিশুরা গর্বের সঙ্গেই তাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম উচ্চারণ করবে।

উল্লেখ্য, গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৪৬৬টি। এসব বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা ৮২১৩ জন এবং শিক্ষার্থীর সংখ্যা ৪ লক্ষ ৩৪৭৩ জন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিশ্বকাপ ২০২৬: নতুন আসরের আদ্যোপান্ত

অপেক্ষার অবসান। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর নজর এখন এক মঞ্চে। আর কয়েক ঘণ...

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, কি কি থাকছে?

দেখতে দেখতে চলে এলো ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথমবারের...

শপিংমল-দোকান খোলা রাখা নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত 

আজ থেকে সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও...

ভারতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শেষ হচ্ছে আজ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্...

অর্থনীতিতে ‘লাল সংকেত’, জানালেন অর্থমন্ত্রী

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে দেশের সামষ্টিক অর্থনীতির বিভ...

ঝালকাঠি সদরে স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত

ঝালকাঠি সদর উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভ...

টঙ্গীবাড়িতে শিক্ষার্থীকে ছুরিকাঘাত, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ধর্ষণে ব্যর্থ হয়ে মাদ্রাসার শিক্ষার্থীকে গলায় উপর্য...

নোয়াখালীর এসপি  টি.এম মোশাররফ হোসেনকে বদলি

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) টি.এম মোশাররফ হোসেনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে...

ডিবি উত্তরের অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

ঢাকা জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ৫৩...

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে যুক্ত হলো আরেকটি গৌরবময় অধ্যায়। দীর্ঘ চার দশকের অপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা