সংগৃহীত ছবি
শিক্ষা

প্রাথমিকের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত (এমসিকিউ) পরীক্ষার ৩য় ধাপের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পরীক্ষায় মোট ২৩ হাজার ৫৭ জন উত্তীর্ণ হয়েছেন।

আরও পড়ুন: তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা

রোববার (২১ এপ্রিল) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এই তথ্য জানিয়েছেন।

গত ২৯ মার্চ ২০২৪ এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। মোট পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd -তে ফলাফল পাওয়া যাবে। এছাড়াও উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও মেসেজ পাবেন। এমনকি মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে।

আরও পড়ুন: ব্যবসায়ীর পা ভেঙ্গে দেয়ার অভিযোগ

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে এবারই ১ম আবেদন ও নিয়োগ পরীক্ষা ধাপে ধাপে নেওয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে ৩ ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এমনকি পরীক্ষাও আলাদাভাবে নেওয়া হচ্ছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

আ’লীগের পদধারী সরকারি স্কুলের প্রধান শিক্ষক  বাচ্চু বেপারী, শিবচরে বিতর্কের ঝড়

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজা ইউনিয়নের ১৭৪ নং...

ঝালকাঠিতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের চরভাটারাকা...

উলিপুরে বিশ্ব উরস শরীফের দাওয়াতি র‌্যালি-আলোচনা সভা

কুড়িগ্রামের উলিপুরে বিশ্ব উরস শরীফ (২০২৭) উপলক্ষে...

বিএনপি-আ’লীগ ‘ট্যাগের’ লড়াইয়ে অবহেলিত চা শ্রমিকের অধিকার

দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা