সংগৃহীত ছবি
শিক্ষা

সুইমিং পুলে নেমে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শারীরিক শিক্ষা কেন্দ্রের সুইমিং পুলে গোসল করতে নেমে মুহাম্মদ সোয়াদ (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ও হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক ছাত্র ছিলেন।

আরও পড়ুন : নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বৃদ্ধি করেছি

সোমবার (২২ এপ্রিল) বেলা সোয়া ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে উপস্থিত সোহাগ ও সাগর নামের দুই শিক্ষার্থী বলেন, গরমের কারণে দুপুরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল সুইমিং পুলে বন্ধুদের নিয়ে গোসল করতে নামি। সাঁতার কাটার সময় হঠাৎ সোয়াদ পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা সোয়া দুটোর দিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : দেশজুড়ে ৩ দিনের হিট অ্যালার্ট জারি

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান জানান, আমি শুনেছি। এ ব্যাপারে বিস্তারিত পরে জানাচ্ছি।

হাজী মুহম্মদ মুহসীন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাসুদুর রহমান জানান, আমি বিষয়টা শুনেছি। শহীদুল্লাহ হলের এক শিক্ষার্থী আমাকে বিষয়টি জানিয়েছে ফোন করে। প্রক্টর সাহেবও আমাকে জানিয়েছেন। আমি যাচ্ছি হাসপাতালের দিকে। সেখানে গেলে এ ব্যাপারে বিস্তারিত বলতে পারব।

আরও পড়ুন : আজ গ্যাস বন্ধ যেসব এলাকায়

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

হাফিজার প্রেমের টানে মাদারীপুরে চীনা নাগরিক

প্রযুক্তির মাধ্যমে পরিচয় এরপর প্রেমেরটানে চীন থেক...

নেপাল প্রিমিয়ার লিগকে অনুমোদন দিয়েছে আইসিসি

ক্রিকেটবিশ্বে নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলার লড়াইয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ...

ঘোড়াঘাটে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ১৯৮টি ইয়াবা সহ মোঃ জাকি...

কর্তৃপক্ষের অবহেলায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র প্রায় অচল

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা