সংগৃহীত ছবি
অপরাধ

কাভার্ড ভ্যানের ধাক্কায় শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় আব্দুল্লাহ মাহমুদ রিফাত (১১) নামে এক শিশু নিহত হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে ভ্যানচালক নিহত

বৃহস্পতিবার (১৪ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত দুইজনকে উদ্ধার করে জাতীয় হৃদরোগ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় নিহত শিশুটির বাবা আব্দুল হাই লিটন (৫২) ও ফাহাদ (১৪) নামে আরও দুইজন আহত হয়েছেন। ঘটনার পর কাভার্ড ভ্যান জব্দ ও চালক আবু জাহিদ রাজুকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) সবুজ রহমান বলেন, রাত ১২টার দিকে মোহাম্মদপুরের ময়ূর ভিলার সামনে দিয়ে আব্দুল হাই লিটন তার ছেলে আব্দুল্লাহ মাহমুদ রিফাত ও দোকান কর্মচারী ফাহাদকে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনজনই মোটরসাইকেল থেকে পড়ে যান এবং শিশু আব্দুল্লাহ আল রিফাত চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। আহত দুইজনকে উদ্ধার করে হৃদরোগ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় কাভার্ড ভ্যানের চালক আবু জাহিদ রাজুকে আটক করা হয়েছে এবং কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, নিহত শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তারা কেরানীগঞ্জ থানার ওয়াশপুর টাওয়ার গলি এলাকায় থাকে। তার বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ থানার উত্তর সাহাপুর গ্রামে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের আগে কমলো স্বর্ণের দাম

ঈদুল আজহার আগে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সি...

রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন কিশোরগঞ্জের যুবক

ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্...

শিশুদের ওপর বর্বরতা বন্ধ করার তাগিদ ইউনিসেফের

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের প...

লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব

এবার লঙ্কা প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব আল হাসান। শ...

নিউইয়র্কের মেয়র মামদানির সঙ্গে জায়েদ খান, কী কারণ

ঢালিউড অভিনেতা জায়েদ খান শুক্রবার (২২ মে) রাতে ফেস...

অগণতান্ত্রিক ধারার গণতন্ত্র

একটি প্রশ্ন মনে প্রায়শই জাগে, বাঙালি বা বাংলাদেশি...

হামে শিশুমৃত্যু থামছেই না

দেশে হাম ও উপসর্গে শিশুমৃত্যু থামছেই না। পরিস্থিতি...

এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা গ্রেপ্তার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব তার...

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক...

অভিযোগপত্র জমা, শুনানি ১ জুন

ঢাকার পল্লবীর সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা