সংগৃহীত
অপরাধ

রাজধানীতে ভ্যানচালক নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আবুল কালাম (৪২) নামের এক ব্যক্তির নিহত হয়েছেন।

আরও পড়ুন: গোলাম আরিফ টিপু আর নেই

শুক্রবার (১৫ মার্চ) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটেছে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্ত্যব্যরত চিকিৎসক সকাল পৌনে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত আবুল পটুয়াখালীর গলাচিপা থানার শ্যামলীবাগ গ্রামের মৃত হাবিব হাওলাদারের ছেলে। বর্তমানে নারায়ণগঞ্জে ভাড়া থাকতেন। তিনি ২ কন্যা সন্তানের জনক ছিলেন।

আরও পড়ুন: তেল কিনবে সরকার

তাকে হাসপাতালে নিয়ে আসা মেয়ে সুমি বলেন, ভ্যান গাড়িতে করে আমার বাবা যাত্রাবাড়ী এলাকা থেকে মাছ আনা নেওয়ার কাজ করতেন। আজ সকালে বাবা কাজের জন্য নারায়ণগঞ্জের বাসা থেকে বের হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে জানতে পারি আমার বাবার ভ্যান গাড়িকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা