ছবি: সংগৃহীত
অপরাধ

রাণীশংকৈলে চাঁদাবাজির মামলায় গ্রেফতার ২

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাঁচোর ইউপি সদস্য ওয়াসিম (৩৫) ও সহযোগী শাহীনুরকে (২৮) চাঁদাবাজি ও মোটরসাইকেল চুরির অপরাধে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: সিংগাইরে হত্যা মামলার আসামি গ্রেফতার

রোববার (১০ মার্চ) তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত ৪ মার্চ বিকেলে উপজেলার বাঁচোর ইউনিয়নের চোপড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে মুনির ইসলাম (২০) মোটরসাইকেল যোগে বাকসা-সুন্দরপুর এলাকা দিয়ে যাবার সময় ইউপি সদস্য ওয়াসিম ও তার লোকজন মুনিরের পথরোধ করে।

আরও পড়ুন: সাংবাদিক রানার মুক্তির দাবিতে মানববন্ধন

তারা মুনিরকে বেধড়ক মারপিট করে তার কাছ থেকে মোটরসাইকেলটি নিয়ে চলে যায়। তার ২ দিন পর, গত ৬ মার্চ ওয়াসিম ও তার সহযোগীরা মুনিরের বাড়িতে গিয়ে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে মোটরসাইকেল ফেরৎ দেয়া হবে না বলে তারা জানায়।

তারা মুনিরকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি দেখায় ও হুমকি দেয়। উপায় না পেয়ে মুনির গত ৯ মার্চ থানায় লিখিত অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে পুলিশ ওয়াসিম ও শাহিনুরকে গ্রেফতার করে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা