ছবি: সংগৃহীত
অপরাধ

অস্ত্র-গুলিসহ ৫ রোহিঙ্গা গ্রেফতার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে দুটি ওয়ান শুটারগান ও গুলিসহ ৫ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন: অজ্ঞান পার্টির খপ্পরে নিহত ১

রোববার (১০ মার্চ) রাত ৯ টা থেকে ১২টা পর্যন্ত ৩ ঘণ্টার অভিযানে দুটি ক্যাম্প থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- বর্ধিত ক্যাম্প-৪ এর আবুল বাছেরের ছেলে মোহাম্মদ সালাম, বি-১ ব্লকের আমির হোসেনের ছেলে জিয়াউর রহমান, ক্যাম্প-৮ ওয়েস্ট আই-১৩ ব্লকের মোহাম্মদ ওলা মিয়ার ছেলে হাশিম উল্লাহ প্রকাশ মাস্টার হাশিম, এ-২৯ ব্লকের জাফর উল্লাহর ছেলে রহিম উল্লাহ ও ক্যাম্প-৪ এর এ-১১ ব্লকের মৃত মো. রশিদের ছেলে আতাউল্লাহ।

অভিযানের সত্যতা নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।

আরও পড়ুন: সন্ধ্যায় বসছে চাঁদ দেখা কমিটি

এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-৮ ওয়েস্ট ও ক্যাম্প-১৭ এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে ২টি ওয়ান শুটারগান, এক রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ ও ২ রাউন্ড তাজা গুলিসহ ২ জন আসামি এবং ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। ১৪ এপিবিএন, জেলা পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসারসহ শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ এ যৌথ অভিযানে অংশ নেয়।

অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল জানান, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। তারা ক্যাম্পে অস্থিরতা তৈরির পরিকল্পনা করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও তথ্য জানানো যাবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা