গোপালগঞ্জে স্ত্রী-সন্তানকে কুপিয়ে বৃদ্ধের আত্মহত্যা
অপরাধ

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ: নিজের স্ত্রী-সন্তানকে কুপিয়ে আত্মহত্যা করেছেন গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের মনির মোল্লা (৫৫)।

মারাত্মক আহত স্ত্রী তানজিলা বেগম (৪০) ও ছেলে ইমদাদুল মোল্লাকে (২২) খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে আর আত্মহত্যাকারী মনিরের মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানান গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।

তিনি জানান, মনির মোল্লা তার স্ত্রী তানজিলা ও ছেলে ইমদাদকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করেন। পরে নিজের গলায় ধারালো অস্ত্র চালিয়ে আত্মহত্যা করেন।

প্রতিবেশীরা পরে তানজিলা ও ইমদাদকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদেরকে খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান ওসি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা