ছবি: সংগৃহীত
অপরাধ

অভিনব কায়দায় ছিনতাই, আটক ২

মো. মনির হোসেন, চীফ রিপোর্টার: ময়মনসিংহের ত্রিশালে ফিল্মি স্টাইলে এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে ৬ লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় দুই ছিনতাইকারীকে আটক করেছে ত্রিশাল থানা পুলিশ।

আরও পড়ুন: শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার বৈলর কাজির শিমলা উকিল বাড়ী মোড় থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কাঠাল ইউনিয়নের দরিল্লা গ্রামের এক প্রবাসীর স্ত্রী জমি কেনার জন্য তার প্রবাসী স্বামীর পাঠানো ৬ লক্ষ টাকা সোনালী ব্যাংক ত্রিশাল শাখা হইতে উত্তোলন করে রিকশা যোগে বাড়ি ফিরছিলেন।

এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ইভা ফিলিং স্টেশন সংলগ্ন নাঈম মোটরসাইকেল গ্যারেজের সামনে থেকে মোটরসাইকেল যোগে চলন্তবস্থায় অভিনব কৌশলে টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

আরও পড়ুন: ৫০ পিস ইয়াবাসহ আ’লীগ নেতা আটক

তখন ভুক্তভোগী নারীর ডাক-চিৎকারে এএসআই মাহমুদুল হাসান জামান ছিনতাইকারীকে ধাওয়া শুরু করলে পরে কিলো ডিওটিতে থাকা এসআই হুমায়ুন কবীরও ধাওয়া শুরু করে।

তারা প্রায় ৮ কিলোমিটার ধাওয়া করে টাকা উদ্ধারসহ ছিনতাইকারী সোহাগ মিয়া (২৮) ও মেহেদী হাসানকে (২৫) গ্রেফতার করতে সক্ষম হন।

গ্রেফতার সোহাগের বাড়ি ত্রিশাল সদর ইউনিয়নের চিকনা মনোহর গ্রাম এবং মেহেদী হাসানের বাড়ি একই ইউনিয়নের চকপাঁচপাড়া গ্রাম। তারা ভারতীয় সিরিয়াল ক্রাইম পেট্রোল (সিআইডি) দেখে এভাবে অনুপ্রাণিত হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

আরও পড়ুন: সীমান্তে নিহত বাংলাদেশীর লাশ ফেরত

সহকারী পুলিশ সুপার অরিত সরকার বলেন, মোটরসাইকেল যোগে টাকা ছিনতাই করে পালানোর পথে ত্রিশাল থানা পুলিশের দুজন অফিসার টহলরত থাকাবস্থায় টাকা, মোবাইল, ব্যাংকের চেক বই উদ্ধারসহ ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামাল হোসেন বলেন, ত্রিশাল থানার দুজন চৌকশ পুলিশ অফিসার টাকাসহ ছিনতাইকারীদের হাতেনাতে ধরে গ্রেফতার করেন। দুই ছিনতাইকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা